Jasprit Bumrah: বুমরাহের পরিবর্তন খোঁজার কাজ কি শুরু হয়ে গিয়েছে, মুখ খুললেন রোহিত শর্মা

Jasprit Bumrah: বুমরাহের পরিবর্তন খোঁজার কাজ কি শুরু হয়ে গিয়েছে, মুখ খুললেন রোহিত শর্মা

জসপ্রীত বুমরাহের পরিবর্তন হিসেবে কে ভারতের চূড়ান্ত ১৫ সদস্যের দলে সুযোগ পাবেন তা অস্ট্রেলিয়ায় পৌঁছেই ঠিক করবে টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিলেন জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ।

বুমরাহের পরিবর্তন অস্ট্রেলিয়ায় পৌঁছে ঠিক হবে:

বুমরাহের পরিবর্তন অস্ট্রেলিয়ায় পৌঁছে ঠিক হবে:

রোহিত শর্মা বলেছেন, "এই স্কোয়াডে ৭, ৮ জনই অতীতে অস্ট্রেলিয়ায় খেলেছে, সেই কারণে বেশ কিছু অনুশীলন ম্যাচ আমরা আয়োজন করেছি। আমাদের বুঝতে হবে কোন কম্বিনেশনে আমরা খেলতে পারি। বুমরাহ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, ফলে আমাদের এমন এক জন বোলার খুঁজে বের করতে হবে যাঁর অতীতে অস্ট্রেলিয়ায় বোলিং করার অভিজ্ঞতা রয়েছে। নিশ্চিত নই কে হতে চলেছে সেই বোলার। অস্ট্রেলিয়ায় পৌঁছে আমরা দেখবো। আমরা সেখানেইদেখবো।"

সুযোগ পাওয়ার সুযোগ বেশি মহম্মদ শামি বা দীপক চাহারের মধ্যে কারোর:

সুযোগ পাওয়ার সুযোগ বেশি মহম্মদ শামি বা দীপক চাহারের মধ্যে কারোর:

জসপ্রীত বুমরাহের পরিবর্তন হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি মহম্মদ শামি বা দীপক চাহারের মধ্যে কোনও এক জন ১৫-সদস্যের দলে জায়গা পেতে পারেন। কোভিড পজিটিভ হওয়ার ফলে মহম্মদ শামি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সিরিজে অংশ নিতে পারেননি। ভারতের ব্যাক আপ স্কোয়াডের রয়েছে দীপক চাহার।

উন্নতি করার সব সময়েই সুযোগ থাকে:

উন্নতি করার সব সময়েই সুযোগ থাকে:

রোহিত শর্মা বলেছেন, "দল হিসেবে সব সময়েই উন্নতি করার সুযোগ থাকে সে ফলাফল যাই হোক আগেই বলেছিলাম এই কথা। দলগত ভাবে আমরা আরও ভাল হতে চাই, দলগুলি আরও বেশি চ্যালেঞ্জিং, প্রতিটা বিভাগেই তারা চ্যালেঞ্জ জানাতে পারে। আমাদের নিজেদের বোলিং-এর উপর কাজ করতে হবে। দু'টো যোগ্য দলের বিরুদ্ধে খেলেছি, আমরা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এসেছি।"

অস্ট্রেলিয়ায় ভারতের প্রস্তুতি ম্যাচ:

অস্ট্রেলিয়ায় ভারতের প্রস্তুতি ম্যাচ:

রোহিত শর্মা জানিয়েছেন, এই দলের অধিকাংশ ক্রিকেটার আগে অস্ট্রেলিয়ায় খেলেনি। সেই কারণে আগে গিয়ে পারথের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে তাঁরা মানিয়ে নিতে চান। অস্ট্রেলিয়ায় যে প্রস্তুতি ম্যাচগুলি তাঁরা খেলবেন, সেগুলিও সাহায্য করবে জানিয়েছেন রোহিত। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এর আগে ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া এবং ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+