Rohit Sharma: অবসর ভেঙে টি২০ আন্তর্জাতিকে খেলবেন? রোহিত শর্মা দিলেন বিরাট আপডেট

বিদেশের অনেক ক্রিকেটারই অবসর নেওয়ার পরও ফিরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্ত ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা খুব একটা ঘটে না। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। দীর্ঘদিনের খরা কাটিয়ে ভারত বিশ্বকাপ জয়ের স্বাদ পায় রোহিত শর্মার নেতৃত্বেই। এই বিশ্বকাপ জয়ের পরেই তিনি টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেন। তবে বাকি দুটি ফর্ম্যাটে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন।

এর আগে বিশ্ব ক্রিকেটে বেন স্টোকস, মঈন আলি, কেভিন পিটারসন, তামিম ইকবাল, শাহিদ আফ্রিদির মত ক্রিকেটারদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাঁরা একবার অবসর নেওয়ার পরও সেই ফর্ম্য়াটে পরে ফের ফিরে এসেছেন।

Rohit Sharma

বিদেশি ক্রিকেটারদের কিছুটা কটাক্ষা করেই রোহিত বলেন, "ক্রিকেটে অবসর নেওয়া এখন কিছুটা মজা হয়ে গিয়েছে। ক্রিকেটাররা অবসর ঘোষণা করার পরেও ফিরে আসে। ভারতে এমনটা হয়নি। কিন্তু অন্য দেশে দেখেছি অবসর ভেঙে আবার খেলতে শুরু করছেন ক্রিকেটাররা। তাই বোঝা যায় না আদৌ কেউ অবসর নিয়েছে কি না।"

ভারতকে আইসিসির ট্রফি জয়ের খরা কাটিয়ে টি২০ বিশ্বচ্যাম্পিয়ন করেন অধিনায়ক রোহিত। ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জিতেছে প্রায় তিন মাস হতে চলল। বিশ্বকাপ জয়ের পরই সাংবাদিক সম্মেলন থেকে রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেন। আগামী দিনে ফের কি জাতীয় দলের জার্সিতে টি২০ ম্যাচে দেখা যাবে হিটম্যানকে?

এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। কোনওভাবে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি টি২০ ক্রিকেট খেলতে ভালবাসি। ভারতের হয়ে এক দিনের ক্রিকেট খেলার পর সরাসরি ২০০৭ সালের টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলাম। সে বার জিতেছিলাম। আবার এই বছর জিতেছি। তাই এটাই সেরা সময় ছিল অবসর নেওয়ার।"

উল্লেখ্য, রোহিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৭-২০২৪ পর্যন্ত মোট ১৫৯ ম্য়াচ খেলে মোট ৪২৩১ রান করেছেন ১৪০ এর ওপর স্ট্রাইক রেটে। পাঁচটি সেঞ্চুরি ও ৩২টি অর্ধশতরান রয়েছেন। টি২০ থেকে অবসর নিলেও বাকি ফর্ম্যাটে যে খেলা চালিয়ে যাবেন তা আগেই উল্লেখ করেছেন রোহিত।

কয়েক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে রোহিত শর্মা বলেন, 'আমি এক্ষুনি থামছি (অবসর) না। কারণ আমার এখনও অনেক কিছু কৃতিত্ব অর্জন করা বাকি রয়েছে। নিশ্চয় কোন কারণ রয়েছে যে কারণে আমি অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএলের ট্রফি জিতেছি। আমি থামব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+