বিবাহ বার্ষিকীতে রোহিতের স্ত্রীর চোখে জল, দেখুন ভিডিও

একজুটি যখন চুটিয়ে আনন্দ করছেন একবছর আগে বিয়ে করা রোহিতের স্ত্রী ঋতিকা ভেঙে পড়লেন কান্নায়

পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। না এখনকার দিনে এতটা না হলেও স্বামীর ভালো কিছুতে ভীষণই খুশি হন স্ত্রীরা। তেমনি তাঁর দুঃখে ভেঙেও পড়েন তাঁরা। একবছর আগের ১৩ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন রোহিত শর্মা ও ঋতিকা সজদে।

বিবাহ বার্ষিকীতে রোহিতের স্ত্রীর চোখে জল, দেখুন ভিডিও

কিন্তু বুধবার প্রথম বিবাহবার্ষিকীতে গ্য়ালারি থেকে ম্যাচ দেখলেন ঋতিকা। দুরন্ত পারফরম্যান্স করেন হিটম্যান। একদিনের ক্রিকেটে নিজের তৃতীয় শতরানটি সেরে নেন তিনি। পাশাপাশি নিজের এই ধামাকা পারফরম্যান্স উপহার হিসেবে স্ত্রী কেই উৎসর্গ করেন। ধরমশালায় ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন পেয়েছিলেন রোহিত শর্মা। বিরাট বিয়ের ছুটিতে যাওয়ায় নেতৃত্বের ব্যাটন আসে রোহিতের হাতে। প্রথম ম্যাচে হতশ্রী হারের পর রোহিতের অঙ্গীকার ছিল ঘুরে দাঁড়াবে দল। রোহিতের কথামতোই দল ঘুরে দাঁড়াল। পাশাপাশি তিনি এমন ব্যাট দেখালেন যে হতবাক হয়ে গেল প্রতিপক্ষ, হতবাক দুনিয়াও।

A captain's knock. @ImRo45 has looked in full flow and has marched on to a well-made century. ODI Century no. 16 #TeamIndia #INDvSL pic.twitter.com/qWtwNpp7dr
— BCCI (@BCCI) December 13, 2017

এদিকে স্বামীর এইরকম কৃতিত্ব দেখে স্বভাবতই আবেগমথিত হয়ে পড়েন রোহিত পত্নী ঋতিকা। টিভি ক্যামেরায় ধরা পড়ে হাততালি যখন দিচ্ছেন তখন তাঁর চোখে চিকচিক করছে জল। আসলে আনন্দাশ্রু তো এরকমই হয়। বিশেষ দিনে তাঁদের স্ত্রী-কে সব স্বামীরাই বিশেষ কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁর স্বামীর দেওয়া উপহারের কাছে সব পার্থিক উপহারই যেন ফেল।

বিবাহ বার্ষিকীতে রোহিতের স্ত্রীর চোখে জল, দেখুন ভিডিও

এদিকে দলের সতীর্থরাও রোহিতের এই নজির বিহীণ পারফরম্যান্সকে বিশেষ করে রাখতে হোটেলে ফিরে কেক কাটার আয়োজন করেছিলেন। দিনের এককথায় একটা পারফেক্ট শেষ এর চেয়ে ভালো হতেই পারে না।

How can we let our double centurion @ImRo45 go without cutting a 🎂 but @ajinkyarahane88 and @yuzi_chahal were not going to stop at that. #TeamIndia #INDvSL pic.twitter.com/QP27ZWexsD
— BCCI (@BCCI) December 13, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+