টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে এই ৫ রেকর্ডের মালিক রোহিত শর্মা

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে এই ৫ রেকর্ডের মালিক রোহিত শর্মা

আর কিছু সময়ের মধ্যেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারত। পরিবেশ দূষণে ম্যাচ হবে না ভেস্তে যাবে, তা নিয়ে বিতর্কের মধ্যেই দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কোন কোন রেকর্ডের মালিক হিটম্যান।

সর্বাধিক রান

সর্বাধিক রান

ভারত ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি মোকাবিলায় সর্বাধিক রান সংগ্রাহক রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৪.৫০ গড়ে ৩৫৬ রান করেছেন হিটম্যান। ৬টি ম্যাচে ২৩৬ রান করা বাংলাদেশের সাব্বির রহমান তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর

ভারত ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি মোকাবিলায় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিকও রোহিত শর্মা। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে রোহিতের করা ৬১ বলে ৮৯ রান এখনও পর্যন্ত সেরা।

সর্বাধিক ৫০

সর্বাধিক ৫০

ভারত ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি মোকাবিলায় সর্বাধিক অর্ধ শতরান রয়েছে রোহিত শর্মার ঝুলিতে। বাংলাদেশের বিরুদ্ধে খেলা ৮টি ২০ ওভারের ম্যাচের ৪টিতে অর্ধ শতরান করেছেন হিটম্যান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। বাংলাদেশের বিরুদ্ধে সাতটি টি-টোয়েন্টি ম্যাচে দুটি অর্ধ শতরান করেছেন গব্বর।

এক ইনিংসে সর্বাধিক ছক্কা

এক ইনিংসে সর্বাধিক ছক্কা

ভারত ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি মোকাবিলায়, এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা। ২০১৮-র নিদাহাস ট্রফির লিগ ম্যাচের এক ইনিংসে ৫টি ছক্কা হাঁকান হিটম্যান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টির এক ইনিংসে চারটি ছক্কা হাঁকান যুবি।

সর্বাধিক ছক্কা

সর্বাধিক ছক্কা

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বমোট ১৫টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। দুই দেশের মোকাবিলায় যা এখনও পর্যন্ত সেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+