পাকিস্তানের কোচ হতে চান রোহিত! সাংবাদিকদের কী বললেন হিটম্যান

পাকিস্তানের কোচ হতে চান রোহিত! সাংবাদিকদের কী বললেন হিটম্যান

পাকিস্তানের কোচ হতে চান রোহিত শর্মা!

আঁতকে উঠবেন না প্লিজ। আসলে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে অনবদ্য ১৪০ বানানো রোহিত যেন কিছুতেই সেই রেশ থেকে বেরোতেই পারছেন না। তাই মাঠের বাইরেও নিজস্ব স্টাইলে পাকিস্তানের বিরুদ্ধে সোজা ব্যাটে ছক্কা হাঁকিয়েই চলেছেন হিটম্যান। ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিরুদ্ধে পর্যুদস্ত হওয়া পাক দলকে নিয়ে তাঁর বুদ্ধিদীপ্ত রসিকতা এখন টক অফ দ্য ওয়ার্ল্ড।

পাকিস্তানের কোচ হতে চান রোহিত! সাংবাদিকদের কী বললেন হিটম্যান

রবিবার বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ শেষের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ওপেনার। ম্যাচে অসাধারণ সেঞ্চুরির জন্য রোহিত শর্মাকে অভিনন্দন জানানোর পাশাপাশি এক পাক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, তিনি কী প্রতিপক্ষ ইমাম উল হক, বাবর আজম, ফকর জামানদের কোনও পরামর্শ দিতে চান? উত্তরে হিটম্যান বলেন, এখন কী বলব! কোনও দিন পাকিস্তানি ক্রিকেট দলের কোচ হলে নিশ্চয় সেই দলের খেলোয়াড়দের পরামর্শ দেবেন। রোহিতের এই মশকরায় হেসে ওঠেন সাংবাদিকরা।

ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়েছে ভারত। ম্যাচে ১৪০ রান করা রোহিত জানিয়েছেন, এটুকুতে তিনি সন্তুষ্ট নন। ভারতকে বিশ্ব চ্য়াম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+