ভিডিও: রোহিতের মুখে দেশপ্রেমের অভিব্যক্তি, সামাজিক মাধ্যমে ভাইরাল জাতীয় সংগীতের সময়ের মুহূর্ত

ভিডিও: রোহিতের মুখে দেশপ্রেমের অভিব্যক্তি, সামাজিক মাধ্যমে ভাইরাল জাতীয় সংগীতের সময়ের মুহূর্ত

দেশের হয়ে খেলা যে কোনও ক্রিকেটারের কাছেই গর্বের মুহূর্ত। জীবনের প্রথম ম্যাচ হোক কিংবা ১৫ বছর কাটিয়ে দেওয়ার পরেও কোনও ম্য়াচ। আবেগ থাকে একই রকম। বিশেষ করে সেই ম্যাচ যখন হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে তখন তা অন্য মাত্রা পায়। এখানে কোনও পরিসংখ্যান খাটে না, কাজে আসে না অতীত রেকর্ড। এই ম্যাচ সব কিছুর ঊর্ধ্বে, যে দলের ক্রিকেটাররা ম্যাচের দিন স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে নিজের সেরাটা দিতে পারে সেই দলই এই ম্যাচ বের করে নেওয়ার দাবি রাখে।

ভিডিও: রোহিতের মুখে দেশপ্রেমের অভিব্যক্তি, সামাজিক মাধ্যমে ভাইরাল জাতীয় সংগীতের সময়ের মুহূর্ত

এ দিন জাতীয় সঙ্গীতের সময়ে সেই পরিচিত আবেগই ধরা পড়ল রোহিত শর্মার চোখে। মাঠের মধ্যে থাকা বক্সগুলি থেকে ভেসে আসা ভারতের জাতীয় সংগীত 'জন গন মন...'-এর শেষ লাইন 'জয় জয় জয় জয় হে' সবে ভেসে এসেছে তখন ভারত অধিনায়ক রোহিত শর্মার চোখ বন্ধ করে মাথাকে পিছনের দিকে ঠেলে চোখ-মুখের যে ভঙ্গি প্রকাশ পেয়েছে তাতে স্পষ্ট দেশপ্রেমের ছাপ। আইপিএল-এর দল মুম্বই ইন্ডিয়ান্স-এর টুইটার হ্যান্ডেল থেকে সেই অভিব্যক্তির মুহূর্তটিকে তুলে ধরা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

শুধু দুই দেশের ক্রিকেটাররাই নন, মাঠে উপস্থিত দুই দেশের এক লাখ সমর্থক সেই সময় নিজেদের দেশের জাতীয় সঙ্গীত উচ্চারিত করছেন, ওই সময় ঐতিহ্যশালী মেলবোর্ন যেন ভেসে গিয়েছিল আবেগের সমুদ্রে। গোটা ম্যাচ জুড়েই আবেগ, উত্তেজনা, উন্মাদনা এই ম্যাচকে ঘিরে রয়েছে এবং থাকাটাই স্বাভাবিক দুই দেশের গ্যালারি ভর্তি করে আসা সমর্থকদের মধ্যে, তবে জাতীয় সংগীতের মুহূর্তটা সম্পূর্ণ অন্য রকম। এখানে প্রত্যেক ভারতবাসী এবং পাকিস্তানবাসীর ধমণীর মধ্যে দিয়ে বয়ে যায় দেশপ্রেমের স্রোত।

এই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান তোলে ১৫৯/৮ রান। পাকিস্তানের ইনিংস এতদূর আসার নেপথ্যে প্রধান অবদান রয়েছে ইফতিকার আহমেদ (৫১) এবং শান মাসুদের (৫২*)। পাকিস্তানের অধিনায়ক এই ম্যাচে রানের খাতা না খুলেই প্রথম বলে প্যাভিলিয়নে ফেরেন। ওপেনিং-এ বাবরের সঙ্গী মহম্মদ রিজওয়ান করেন ৪ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং অর্শদীপ সিং। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলের উইকেটের ট্যালি এ দিন শূন্য ছিল।

১৬০ রান তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানরাও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের দুই ওপেনারের মতোই ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং কে এল রাহুল অল্প সময়ের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান। রাহুল এবং রোহিত উভয়ই করেন ৪ রান করে। ছন্দে থাকা সূর্যকুমার যাদব ১৫ রানে আউট হন। অক্ষর প্যাটেল রান আউট হন ২ রানে। ভারতের ব্যাটিংয়ে প্রথম আঘাতটি আনেন নাসিম শাহ, যিনি ৪ রানে ব্যাটিং করা কে এল রাহুলকে বোল্ড করেন। রোহিত শর্মা এবং সূর্যকুমারের উইকেট পেয়েছেন হ্যারিস রউফ। ভারতকে এই ম্যাচে জয় এনে দেওয়ার দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে ব্যাটিং করছেন বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+