IPL 2025: আইপিএল শুরুর আগেই সুখবর পেলেন রোহিত-গিল, মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচের অধিনায়ক কে?

আইপিএল শুরুর আগেই সুখবর পেলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই খুব একটা ছন্দে ছিলেন না রোহিত। ওপেন করতে নেমে ভালো রান পাচ্ছিলেন না। ফলে তার প্রভাব প্রতিফলিত হচ্ছিল ক্রম তালিকাতেও। কিন্তু ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান করেছেন রোহিত, এরফলে ক্রম তালিকাতেও উন্নতি করলেন হিটম্যান।

ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমান গিল। ভারতীয় ওপেনার ১ নম্বর স্থান ধরে রেখেছেন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ায় তাঁর পয়েন্ট সংখ্যা কমেছে। বর্তমানে ৭৮৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন গিল। একইসঙ্গে ফেব্রুয়ারি মাসে আইসিসির বিচারে সেরা ক্রিকেটার হয়েছেন শুভমান গিল।ভারতীয় তারকা এক্ষেত্রে হারিয়ে দেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে।

Rohit Sharma

রোহিত শর্মা অবশ্য দুই ধাপ নীচে নেমে গিয়েছিলেন গত সপ্তাহে। ৭৪৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ছিলেন রোহিত। কিন্তু বুধবার প্রকাশিত ক্রম তালিকায় দুই ধাপ উপরে উঠেছেন রোহিত। ৭৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন রোহিত। আইপিএলের আগে রোহিতের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করবে।

বিরাট কোহলি একধাপ নীচে নেমে বর্তমানে ৫ নম্বরে আছেন। তাঁর পয়েন্ট ৭৩৬।প্রথম দশে আছেন আরও এক ভারতীয়। ৭০৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে স্থান করে নিয়েছেন শ্রেয়স আইয়ার। এর আগে তিনি ছিলেন ৯ নম্বরে। চার নম্বরে নেমে ধারাবাহিকতা দেখাচ্ছেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার পাঁচ ম্যাচে ২৪৩ রান করেন।

ওডিআই ক্রম তালিকায় বোলারদের মধ্যে উন্নতি করেছেন কুলদীপ যাদব। তিন ধাপ উপরে উঠে তিন নম্বরে আছেন তিনি। প্রথম দশে ভারতীয় হিসাবে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। ৬৫০ পয়েন্ট নিয়ে তিন নন্বরে আছেন কুলদীপ। ১০ নম্বরে আছেন জাজেদা।

আইপিএল শুরুর আগে আপাতত বিশ্রামে ভারতীয় দলের তারকারা। জাদেজা -পাণ্ডিয়া অবশ্য তাদের ফ্র্যাঞ্চাইজি দলের শিবিরে যোগ দিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে মুম্বই। কিন্তু নির্বাসনের কারণে সেই ম্যাচে পাওয়া যাবে না হার্দিক পাণ্ডিয়াকে। গত মরশুমে শৃঙ্খলাজনিত কারণে হার্দিককে এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছিল।

আবার বুমরাহ চোটের জন্য প্রথম দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না।নবুমরাহকে নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন শেন বন্ড। তিনি বলেছেন, অনেকেই হয়তো বলবেন যে, মাত্র ৩-৪টি টেস্ট ম্যাচ খেলা যাবে। সব ফর্ম্যাটেও বুমরাহ খেলতে পারবেন। কিন্তু একটানা এত ওয়ার্কলোড নিলে ফের চোট পাওয়ার সম্ভাবনা বাড়বে। ফের যদি একই জায়গায় যদি আবার চোট পান, তাহলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে বুমরাহের।

Take a Poll

ফলে কে অধিনায়কত্ব করবেন সেটাই প্রশ্ন। রোহিত না সূর্যকুমার কে হবেন ?প্রথম ম্যাচের দলপতি, রোহিত এক ম্যাচের অধিনায়কত্ব করবেন কি? ফলে টি২০ তে জাতীয় দলেরও ক্যাপ্টেন সূর্যই ভরসা। এদিকে ক্রিকবাজের প্রতিবেদনে জানা গিয়েছে রোহিত ২০২৭ সালের বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন। অভিষেক নায়ারের সঙ্গে যুক্ত হয়ে ব্য়াটিং ও ফিটনেসে জোর দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+