IPL 2022: আসন্ন আইপিএল-এ নিজের নয়া ওপেনিং পার্টনারের নাম জানালেন রোহিত শর্মা

আসন্ন আইপিএল-এ নিজের নয়া ওপেনিং পার্টনারের নাম জানালেন রোহিত শর্মা

আইপিএল-এর শুরু থেকেই বিভিন্ন ওপেনিং জুটির উপর নির্ভর করেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিগত কয়েকটি মরসুমে একাধিকবার পরিবর্তন এসেছে মুম্বইয়ের ওপেনিং জুটিতে। বিভিন্ন কম্বিনেশন ঘুরিয়ে ফিরিয়ে দেখেছে বানিজ্যনগরীর দল। গত বছর কুইন্টন ডি কক এবং রোহিত শর্মার জুটি ওপেনিং করেছিল মুম্বইয়ের হয়ে।

IPL 2022: আসন্ন আইপিএল-এ নিজের নয়া ওপেনিং পার্টনারের নাম জানালেন রোহিত শর্মা

তবে, এই বছর বদল আসছে মুম্বইয়ের ওপেনিং জুটিতে। নিলাম থেকে ডি কক'কে লখনউ সুপার জায়েন্টস তুলে নেওয়ায় নতুন করে জুটি সাজাতে হচ্ছে মহেলা জয়বর্ধনের প্রশিক্ষাধীন দলকে। সমর্থকেরা অধীর অপেক্ষায় ছিলেন জানার জন্য কে রোহিত শর্মার সঙ্গে এ বার ওপেনিং করবেন। অবশেষে সেই খবর সামনে আনলেন মুম্বইয়ের অধিনায়ক।

মুম্বইকে একাধিক আইপিএল-এ দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন করা রোহিত শর্মা জানিয়েছেন ঈশান কিষানের সঙ্গে। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে রোহিত শর্মা বলেছেন, "আমি ব্যাটিং-এ ওপেন করতে নামবো। আমি অতীতে দীর্ঘদিন এটা করে আসছি এবং এ বার ঈশান কিষানের সঙ্গে ওপেনিং করব।"

মুম্বইয়ের শিবিরে দীর্ঘ দিন রয়েছেন ঈশান কিষান। তাঁকে মূলত মিডল অর্ডারেই ব্যবহার করে টিম ম্যানেজমেন্ট। একমাত্র ওপেনিং-এর কোনও ব্যাটসম্যান চোট পেলে তাঁর যায়গায় মাঝে মধ্যে ইনিংস শুরু করতে নামতেন তিনি। নতুন এই জুটির প্রসঙ্গে মুম্বইয়ের কোচ জয়বর্ধনে বলেছেন, "আমার মনে হয় রোহিতের এবং ঈশানের কম্বিনেশনটা বেশ ভাল হবে। ঈশান একজন উইকেটরক্ষকও বটে। খুব কম জন রয়েছেন যাঁরা টপ থ্রি-তে ব্যাটিং করতে পারেন।"

ঈশান কিষান গত বছর ছিল মুম্বইয়ের শিবিরে। কিন্তু এ বার নিলামের আগে ঈশানকে ধরে রাখেনি মুম্বই। নীতা অম্বানির দলটির পরিকল্পনা ছিল ঝাড়খণ্ডের তরুম ব্যাটসম্যানকে ছেড়ে দিয়ে আবার নিলাম থেকে তুলে নেওয়ার। কিন্তু রিডিং-এ ভুল করেছিল মুম্বই। ১৫ কোটি ২৫ লক্ষ্য টাকা খরচ করে ছেড়ে দেওয়া ঈশানকে ফিরত পেতে হয়েছে দলে।

পঞ্চদশ আইপিএল-এর মেগা নিলামের আগে সূর্যকুমার যাদব, কিরণ পোলার্ড, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহকে রিটেন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২। আইপিএল-এ পাঁচ বারের চ্যাম্পিয়নরা অভিযান শুরু করছে ২৭ মার্চ থেকে। দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। অপর দিকে, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। গত বারের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। কলকাতাকে হারিয়ে চতুর্থ খেতাব জিতে নুয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+