Rohit Sharma: ‘চাইলে খেলা চালিয়ে যেতে পারতাম’, টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের কারণ প্রকাশ্যে আনলেন রোহিত

টি২০ বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করে দেন রোহিত শর্মা। কিন্তু টেস্ট এবং ওডিআই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি আইপিএলেিও খেলবেন? তাহলে শুধুমাত্র টি২০ আন্তর্জাতিক থেকে কেন অবসরের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা? সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন হিটম্যান।

২০০৭ সালে ভারতের প্রথম টি২০ জয়ী দলের সদস্য ছিলেন রোহিত শর্মা, এরপর ২০২৪ সালে তাঁরই নেতৃত্বে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এরমাঝে রোহিত শর্মা তিন ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন, দীর্ঘ ১৩ বছর দেশকে আইসিসি ট্রফি জিতিয়েছেন রোহিত। কিন্তু টি২০ বিশ্বকাপ জয়ের পরই কেন অবসর নিলেন সেই প্রসঙ্গে পডকাস্ট অনুষ্ঠানে মুখ খুলেছেন রোহিত।

Rohit Sharma

বিশ্বকাপজয়ী ভারত অধিনারয়ক বলেছেন, 'আমি টি২০ ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি, দীর্ঘ ১৭ বছর ধরেই আমি এই ফর্ম্যাটে খেলেছি এবং ভালোই খেলেছি। কিন্তু আমার মনে হয়েছিল টি২০ আন্তর্জাতিক থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আমার খেলার সময় ফুরিয়ে গিয়েছে। বিশ্বকাপ জেতার পরই মনে হয়েছিল এটা বিদায় জানানোর সঠিক সময়।'

তিনি চাইলে এখনও যে আন্তর্জাতিক স্তরে তিন ধরনের ফর্ম্যাটেই খেলতে পারবেন সেটাও উল্লেখ করেন রোহিত। তাঁর কথায়, 'আমার মতে ফর্ম এবং ফিটনেসটাই আসল। আমি চাইলে তিন ধরনের ফর্ম্যাটেই খেলতে পারতাম। কিন্ত বিষয়টি নির্ভর করছে সম্পূর্ণ নিজের মনের উপর। তাই আমার নিজের মনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।'

একইসঙ্গে রোহিত আরও বলেন, মানুষের প্রত্যাশা কখনও শেষ হয় না। আপনি যদি একটি বিশ্বকাপ জিতেন, তাহলে মানুষ আপনাকে আরও একটি বিশ্বকাপ জিততে দেখতে চায়। ১০০ রান করলেও মানুষ আমাদের থেকে ২০০ রান দেখতে চায়। এটা সম্পূর্ণ নৈতিক বিষয়, এরমধ্যে অনায্য কিছু নেই, মানুষ আমাদের সফল দেখতে চায়।"

উল্লেখ্য, রোহিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৭-২০২৪ পর্যন্ত মোট ১৫৯ ম্য়াচ খেলে মোট ৪২৩১ রান করেছেন ১৪০ এর ওপর স্ট্রাইক রেটে। পাঁচটি সেঞ্চুরি ও ৩২টি অর্ধশতরান রয়েছেন। টি২০ থেকে অবসর নিলেও বাকি ফর্ম্যাটে যে খেলা চালিয়ে যাবেন তা আগেই উল্লেখ করেছেন রোহিত।
বিদেশের অনেক ক্রিকেটারই অবসর নেওয়ার পরও ফিরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু তিনি যে অবসর ভেঙে ফিরবেন না সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+