Rohit Sharma: টি২০ বিশ্বকাপ-জয় সহ ভারতের সাফল্যের নেপথ্যে তিন স্তম্ভ, কাদের কথা বললেন রোহিত?

Rohit Sharma: ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের নেপথ্যে রয়েছেন তিন স্তম্ভ। তাঁদের অবদানের কথা এবার শোনা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মার বক্তব্যে।

রোহিত শর্মা সিয়াট বর্ষসেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। সেই মঞ্চ থেকেই রোহিত জানালেন এই অজানা তথ্য।

Rohit Sharma -

রোহিত ভূয়সী প্রশংসা করেন টি২০ বিশ্বকাপ অবধি ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়, বিসিসিআই সচিব জয় শাহ ও নির্বাচক প্রধান অজিত আগরকরের। টি২০ বিশ্বকাপ জয় এবং অন্য় দুই ফরম্যাটে ভারতের সাফল্যের তিন স্তম্ভ বলেও তাঁদের কথা উল্লেখ করেন হিটম্য়ান।

রোহিত বলেন, দলের উন্নতিসাধন আমার লক্ষ্য ছিল। পরিসংখ্যান, ফলাফলকে তেমন গুরুত্ব দিইনি। এমন পরিবেশ নিশ্চিত করতে চেয়েছি যেখানে ক্রিকেটাররা মাঠে নেমে বেশি কিছু না ভেবে খোলা মনে খেলতে পারেন। এটা জরুরি ছিল। এ ক্ষেত্রে তিন স্তম্ভ- জয় শাহ, রাহুল দ্রাবিড় ও অজিত আগরকরের সমর্থন পেয়েছি।

রোহিতের কথায়, এটি যেমন গুরুত্বপূর্ণ ছিল তেমনই ক্রিকেটারদের অবদানও অনস্বীকার্য। তাঁদের কথাও ভোলা যায় না। নানা সময়ে তাঁরা পারফর্ম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে অবদান রেখেছেন। উল্লেখ্য, রোহিতের নেতৃত্বে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলেছে।

টি২০ বিশ্বকাপ জয় নিয়ে রোহিত বলেন, এমন অনুভূতি রোজ রোজ আসে না। আমরা সকলেই কাপ জিততে চাইছিলাম। ফলে বিশ্বকাপ জেতার পর মুহূর্তটা উপভোগ করা আমাদের সকলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেমন তা উপভোগ করেছি, তেমনই আমাদের দেশের সমর্থকরাও আমাদের সঙ্গে এই সাফল্য সেলিব্রেট করেছেন।

রোহিত বলেন, এই বিশ্বকাপ আমাদের কাছে যতটা, ততটা গোটা দেশের কাছেও। ট্রফি দেশে ফেরাতে পেরে ভালো লাগছে। ভালো লেগেছে সকলের সঙ্গে সেলিব্রেট করেও। এই অসাধারণ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ভারতের সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান রোহিত।

টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া রোহিত বলেন, সামনে আমাদের কয়েকটা সলিড ট্যুর রয়েছে। তা বেশ চ্যালেঞ্জিংও হবে। কোনও লক্ষ্যে পৌঁছনোর পর আরও বেশি কিছু অর্জনের জন্য আমাদের প্রত্যয়ী থাকতে হয়। সেটাই সুনিশ্চিত করতে হবে। এই ভাবনা সতীর্থদেরও রয়েছে বলে আমার বিশ্বাস। বিশেষ করে গত দুই বছরেই সকলেই এক্সাইটমেন্ট বজায় রেখে ভালো ক্রিকেট খেলেছেন।

ভারত সেপ্টেম্বরে দেশের মাটিতে বাংলাদেশ সিরিজ খেলবে। তারপর রয়েছে নিউজিল্যান্ড সিরিজ। নভেম্বরে রোহিতরা যাবেন অস্ট্রেলিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+