ভিডিও: দলের এই ক্রিকেটারের শরীরী ভাষা দেখে মাঠের মধ্যেই মেজাজ হারালেন রোহিত শর্মা
ভিডিও: দলের এই ক্রিকেটাররে শরীরী ভাষা দেখে মাঠের মধ্যেই মেজাজ হারালেন রোহিত শর্মা
ওয়েস্ট ইন্জিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই জিতে একটি ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। প্রথম একদিনের ম্যাচে ব্যাটে রান পেলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে রোহিত। শর্মার আক্রমণাত্মক ফিল্ডিং প্লেসিং, বোলিং পরিবর্তন, বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুরকে গুরুত্বপূর্ণ সময়ে বোলিং-এ নিয়ে আস সবই রোহিতের দক্ষ অধিনায়কত্বের পরিচয় দিয়েছে।

ব্যাট হাতে ব্যর্থ হলেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়ের নেপথ্যে অনেক অংশে দায়ী রোহিত শর্মার অধিনায়কত্বের দক্ষতা। তবে, দ্বিতীয় একদিনের ম্যাচে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ দিন রোহিতের আচরণে এমনও কয়েকটি বিষয় দেখা গিয়েছে যার জন্য তিনি পরিচিত নন। মাঠের মধ্যে সহ খেলোয়াড়ের উপর বিরক্তি প্রকাশ করতে দেখা যায় রোহিতকে।
ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৫ নম্বর ওভারের। ওয়াশিংটন সুন্দরের ওভারে ফিল্ডিং প্লেসিং-এ পরিবর্তন করছিলেন রোহিত। সেখানেই যুজবেন্দ্র চহালের হালকা চালে শরীরী ভাষা দেখে বেজায় চটে যান ভারত অধিনায়ক। মাঠের মধ্যে চহালের উদ্দেশ্যে তিনি চেঁচিয়ে বলেন, "একটা কাজ কর পিছনে যা...কী হয়েছে তোর, ঠিক মতো দৌরতে পারছিস না কেন?" এই ভিডিও থেকে চহালের প্রতি রোহিতের বিরক্তি বেশ ভালমতোই প্রকাশ পায়।
Me to my buddies in Gully Cricket when they get tired after 2 overs of Fielding 😂😂👌 pic.twitter.com/NDIuNWRPY4
— Shantanu Ghosh (@imshantanu105) February 9, 2022
রোহিতকে খুব বেশি মাথা গরম করতে কখনও দেখা যায়নি। অনেকটা এমএস ধোনির ধাঁচের অধিনায়ক রোহিত। ঠান্ডা মাথায় নিজের দলকে পরিচালনা করেন। কিন্তু বুধবার সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে যে ভাবে চহালকে বকাঝকা করলেন রোহিত তা থেকে বোঝা যায় দলে কতটা উচ্চ স্ট্যান্ডার্ট সেট করেছেন তিনি। ভারত অধিনায়ক হিসেবে প্রথম ওডিআই সিরিজ জিতলেন রোহিত শর্মা। যেই চহালকের প্রতি রোহিতের বিরক্তি প্রকাশ নিতে এত আলোচনা সেই চহালই রোহিতের দলকে প্রথম ম্যাচে জয় এনে দিয়েছিলেন চার উইকেট নিয়ে।
দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান ব্যর্থ হলেও সূর্যকুমার যাদব (৬৪) এবং কে এল রাহুলের (৪৯) উপর ভর লড়াই চালানোর মতো রান বোর্ডে তোলে ভারত। বল হাতে দুরন্ত পারফর্ম করেন ম্যাচের সেরা প্রসিদ্ধ কৃষ্ণ। চারটি উইকেট এই ম্যাচে নিয়েছেন তিনি। এ দিন প্রসিদ্ধ কৃষ্ণর বোলিং ফিগার ৯ - ৩ - ১২ - ৪। প্রসিদ্ধ ছাড়া দু'টি উইকেট নিয়েছে ঠাকুর। প্রথম একদিনের ম্যাচে চার উইকেট নেওয়া যুজবেন্দ্র চহালের সংগ্রহ মাত্র একটি উইকেট।












Click it and Unblock the Notifications