কোন ফুটবলারকে 'রাজা' বলে সম্বোধন করলেন রোহিত শর্মা এবং কেন?

কোন ফুটবলারকে 'রাজা' বলে সম্বোধন করলেন রোহিত শর্মা এবং কেন?

লিওনেল মেসি নন, বরং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই তাঁর দেখা বিশ্বের সেরা ফুটবলার বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। রোনাল্ডোর উত্থানকে তিনি কুর্নিশ করেন বলেও জানিয়েছেন হিটম্যান। পর্তুগিজ তারকাকে 'রাজা' বলে সম্বোধন করেছেন রোহিত।

রাজা রোনাল্ডো

রাজা রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রাজা বলে সম্বোধন করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। সিআর সেভেন তাঁর কেরিয়ারে যে যে নজির গড়েছেন, তা অনবদ্য বলেও মনে করেন হিটম্যান। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ধারেকাছে কেউ নেই বলেও মনে করেন রোহিত শর্মা।

কাজটা সহজ ছিল না

কাজটা সহজ ছিল না

রোহিত শর্মার কথায়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাজটা সহজ ছিল না। যে ঘর ও আর্থিক অবস্থা থেকে রোনাল্ডো উঠে এসেছেন, সেখানে পদে পদে প্রতিকূলতা ছিল বলে দাবি হিটম্যানের। সেই দুঃসহ অবস্থা থেকে সাফল্যের শিখরে পৌঁছনো মুখের কথা নয় বলে মনে করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। তাঁর মতে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেই এই জায়গায় পৌঁছতে পেরেছেন।

শূণ্য থেকে শুরু

শূণ্য থেকে শুরু

রোহিত শর্মার কথায়, যাঁরা শূণ্য থেকে জীবন শুরু করেন, তাঁদের লড়াই অনেক বেশি কঠিন হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো যাঁরা সব প্রতিকূলতা ভেদ সাফল্যের শিখরে পৌঁছেছেন, তাঁদের তিনি সম্মান করেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

ফুটবল প্রেমী রোহিত

ফুটবল প্রেমী রোহিত

ক্রিকেটার রোহিত শর্মা যে ফুটবলের বড় ভক্ত, তা কারও অজানা নয়। তাই ২০১৯ বিশ্বকাপে সাড়া জাগানো হিটম্যানকেই তাদের ভারতীয় অ্যাম্বেসেডর বানিয়েছে লা লিগা। তাতে আপ্লুত হয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+