লকডাউনের প্রায় ১ মাস, কী কী মিস করলেন রোহিত, প্রকৃতিতে মজে সাক্ষী
লকডাউনের প্রায় ১ মাস, কী কী মিস করলেন রোহিত, প্রকৃতিতে মজে সাক্ষী
প্রাণঘাতী করোনা মহামারীতে দেশজুড়ে এখন ৩ মে পর্যন্ত লকডাউন। মারণ ভাইরাসে ইতিমধ্যে দেশে ২১ হাজারের বেশি নাগরিক আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বে করোনায় মৃত্যের সংখ্যা এখন ১লক্ষ ৮৬ হাজার ছাড়িয়েছে, ২৫ লক্ষের বেশি নাগরিক এখন করানার করাল গ্রাসে আক্রান্ত । এই পরিস্থিতিতে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিটি দেশেই এখন যোগাযোগ স্তব্ধ হয়েছে। সাধারণ থেকে সুপারস্টার সবাই এখন লকডাউনে গৃহবন্দি থেকে সেল্ফ কোয়ারেন্টাইনে সময় কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে ক্রিকেট ও বাইরের দুনিয়াকে মিস করছেন লিখলেন রোহিত শর্মা।
|
রোহিতের পোস্ট
ইনস্টাগ্রাম পোস্টে রোহিত সূর্যালোকের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের নিচে হিটম্যান লিখেছেন, বাইরের পৃথিবী-এই রোদ্দুর খুব মিস করছি। আসলে ২৫ মার্চ থেকে দেশে লকডাউন শুরু হয়েছে। মার্চ পেরিয়ে এখন এপ্রিলের শেষ সপ্তাহ চলছে। এক মাস হতে চলা লকডাউনে সবাই এখন ঘরবন্দি। ভাইরাসের সামাজিক সংক্রমণ থেকে বাঁচতেই সবাইকে এখন এই পথই বেছে নিতে হয়েছে। আর এতেই বাইরের জগৎ, সূর্যোলোক এই সবকিছুকে মিস করছেন বলে জানালেন হিটম্যান।

বাইশ গজে দ্রুত ফিরতে চান হিটম্যান
এর আগে ক্রিকেটকে দারুণভাবে মিস করছেন বলে রোহিত জানিয়েছেন। নিউজিল্যান্ডে সফরে শেষ টি-২০ ম্যাচে পেশিতে চোট পান। ফলে আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল। কিন্তু করোনার কারণে আইপিএল এখন স্থগিত। ফলে ক্রিকেটে ফেরার দিন বাড়তে থাকায় ব্যাট ধরার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন বলে জানিয়েছেন রোহিত। শুধু তাই নয়, চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে সুযোগ হারান, তাই বছরে শেষে অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম্যান্স করার জন্যে মুখিয়ে রয়েছে বলে জানিয়েছেন হিটম্যান।
|
ঘুরতে যাওয়া মিস করছেন
করোনা হানায় লকডাউন চলছে, তাই ক্রিকেটের ফাঁকে ছোট বিরতিতে স্ত্রী-মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া মিস করছেন বলে জানিয়েছেন রোহিত।

প্রকৃতির কোলে সময় কাটাচ্ছেন সাক্ষী
অন্য দিকে ধোনি পত্নী সাক্ষী এদিন প্রকৃতির কোলে সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেন। করোনা লকডাউনে পরিবারকে নিয়ে রাঁচির বিলাসবহুল ফার্ম হাউসে রয়েছেন ধোনি। যেখানে চারিদিকে সবুজে সবুজ। গাছে গাছে প্রজাপতি আর বৃষ্টিভেজা ফার্ম হাউসের ছবি পোস্ট করছেন সাক্ষী। কোলাহল থেকে একেবারে দূরে প্রকৃতির মাঝে থাকার অনুভূতির আনন্দ ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।












Click it and Unblock the Notifications