Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোহিত শর্মার বিশ্বরেকর্ড! বিরাট কোহলি ও মার্টিন গাপটিলকে টপকে টি ২০ আন্তর্জাতিকে অনন্য নজির

টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক হলেন রোহিত শর্মা। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়ার হাতছানি ছিল বিরাট কোহলির সামনে। সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাট আউট হলে রেকর্ড গড়তে তাঁর দরকার ছিল ৪ রান। এরপর শেষ ম্যাচ ও চলতি সিরিজ বিরাট খেলছেন না। সেই ফাঁকে বিশ্বরেকর্ডের দখল নিলেন রোহিত। আজ তাঁর রেকর্ড গড়তে প্রয়োজন ছিল ৩৭ রান।

রোহিতের বিশ্বরেকর্ড

টস হেরে লখনউয়ে প্রথম টি ২০ আন্তর্জাতিকে ব্যাট করছে ভারত। ম্যাচের নবম ওভারে নিজের দ্বিতীয় ওভারটি করছিলেন জেফ্রি ভ্যান্ডারসে। চতুর্থ বলে স্লগ স্যুইপে মিড উইকেট বাউন্ডারি দিয়ে ছক্কা হাঁকিয়ে বিরাট কোহলিকে টপকে মার্টিন গাপটিলকে ধরে ফেলেন রোহিত। এরপর এই ওভারের শেষ বলে এক রান নিয়ে তিনি গড়ে ফেলেন বিশ্বরেকর্ড।

ভাঙল গাপটিলের রেকর্ড

ভাঙল গাপটিলের রেকর্ড

মার্টিন গাপটিল ২০০৯ থেকে এখনও অবধি ১১২টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ১০৮টি ইনিংসে ৭ বার অপরাজিত থেকে ৩২৯৯ করেছেন। কিউয়ি ওপেনারের সর্বাধিক রান ১০৫, গড় ৩২.৬৬, স্ট্রাইক রেট ১৩৬.৭১। দুটি শতরান ও ২০টি অর্ধশতরান করেছেন। তিনবার আউট হয়েছেন শূন্য রানে। ২৮৭টি চার ও ১৬৫টি ছক্কা হাঁকিয়েছেন। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটিও রয়েছে গাপটিলের ঝুলিতে।

টি ২০ আন্তর্জাতিকে বিরাট

টি ২০ আন্তর্জাতিকে বিরাট

বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে তৃতীয় টি ২০ আন্তর্জাতিক ও শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে খেলছেন না। তবে এই সিরিজেই শততম টি ২০ আন্তর্জাতিকটি খেলার হাতছানি ছিল তাঁর সামনে। বিরাট এখনও অবধি ৯৭টি টি ২০ আন্তর্জাতিকে ৮৯টি ইনিংসে ২৫ বার অপরাজিত থেকে ৩২৯৬ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৯৪, গড় ৫১.৫০, স্ট্রাইক রেট ১৩৭.৬৭। ৩০টি অর্ধশতরান করেছেন। তিনিও গাপটিলের মতো তিনবার শূন্য আউট হয়েছেন। টি ২০ আন্তর্জাতিকে ২৯৮টি চার ও ৯২টি ছক্কা হাঁকিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

হিটম্যানের নজির

আজকের খেলা শুরুর আগে অবধি ১২২টি টি ২০ আন্তর্জাতিকে রোহিত শর্মা ১১৪টি ইনিংসে ১৫ বার অপরাজিত থেকে ৩২৬৩ রান করেছিলেন। সর্বাধিক ১১৮, গড় ৩২.৯৫, স্ট্রাইক রেট ১৩৯.৯৮। চারটি শতরান ও ২৬টি অর্ধশতরান রয়েছে। সাতবার শূন্য রানে আউট হয়েছেন। ২৯০টি চার ও ১৫৪টি ছক্কা হাঁকিয়েছেন। চলতি সিরিজে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটিও নিজের দখলে নিতেই পারেন হিটম্যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+