Rohit Sharma On Shreyas Iyer: কবে দলে ফিরবেন শ্রেয়স? বড় আপডেট দিলেন অধিনায়ক রোহিত
শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে জল্পনা কল্পনা। এনসিএতে পুরো দমে ব্যাটিং শুরু করলেও ভারতীয় দলের কবে ফিরবেন শ্রেয়স? সেটা নিয়ে প্রশ্ন থাকছেই। গত ২১ জুলাইয়ের পর বোর্ডের পক্ষ থেকে শ্রেয়সের ফিটনেস আপডেট কিছু দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সতীর্থকে নিয়ে বড় বয়ান দিলেন অধিনায়ক রোহিত শর্মা।
আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দিলে সেখানে শ্রেয়সকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় রোহিতকে। ভারত অধিনায়ক কিন্তু সতীর্থকে নিয়ে আশার বাণীই শুনিয়েছেন। হিটম্যানের কথায়, 'শ্রেয়াস আইয়ার সম্পূর্ণ ফিটনেসের পথে রয়েছে, তাই বিশ্বকাপের আগেই ওকে নিয়ে ফিঙ্গার ক্রশ করতেই পারি আমি।'

শ্রেয়স এবং রাহুল নেটে নিয়মিত স্বাভাবিক অনুশীলন করছেন। অগস্টের শেষ দিকে তাঁরা ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে এশিয়া কাপে তাঁদের ভারতীয় দলে দেখা যেতে পারে।
এদিকে আবার এশিয়া কাপ শেষ হতে না হতেই পরের মাসে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগে রাহুল এবং শ্রেয়সকে আগের ফর্মে ফিরে যেতে পারবেন। প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে এই দুই ক্রিকেটার ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

কিন্তু টি-২০ সিরিজে বিশ্রাম নিয়েই আমেরিকায় গেলেন রোহিত শর্মা। ছুটি নিয়ে এশিয়া কাপের আগে হঠাৎ কেন আমেরিকায় গেলেন রোহিত শর্মা তা নিয়ৈ তৈরি হয় কৌতুহল। তবে জানা যায় আমেরিকায় যাওয়ার কারণ হল রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমি। সেখানে অ্যাকাডেমি এখনও তৈরি হয়নি। উদ্বোধনের আগেই একটি অনুষ্ঠান যোগ দিয়েছিলেন হিটম্যান।
সম্প্রতি আমেরিকায় প্রথম বারের মতো ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আয়োজিত হয়েছিল। তার নাম মেজর লিগ ক্রিকেট। এই টুর্নামেন্টের প্রথম খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। তাই তার আগে সে দেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার কাজ করল এমএলসি।
Rohit Sharma's craze in USA...!!!
— Johns. (@CricCrazyJohns) August 6, 2023
A great fan following for Hitman. pic.twitter.com/IpXMHrqWUe
আপাতত দুই সপ্তাহ ছুটিতে থাকবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এরপরি এনসি্এ-তে যোগ দেবেন ভারতীয় দলের অধি্নায়ক ও প্রাক্তন অধিনায়ক।অগাস্টের শেষেই এশিয়া কাপের ম়ঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে এই মঞ্চই যে ভারতীয় দলের কাছে প্রস্তুতির প্রধান মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications