প্রথম টি২০-তে হাতছাড়া ধোনি! দ্বিতীয় ম্যাচে অধিনায়ক রোহিতের অপেক্ষায় আরও এক রেকর্ড

অধিনায়ক হিসেবে টি২০আই-তে ধোনির পর পর ৭টি ম্যাচ জয়ের রেকর্ড ভাঙার সুযোগ হারিয়েছেন রোহিত শর্মা। তবুও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচেও আরও এক রেকর্ড অপেক্ষা করছে তাঁর জন্য।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০আই ম্যাচে রোহিত শর্মার সামনে ভারত অধিনায়ক হিসেবে একটানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড ভাঙার সুযোগ ছিল। কিন্তু নিউজিল্যান্ড দল হিসেবে জ্বলে উঠে তা হতে দেয়নি। তবে দ্বিতীয় ম্যাচে আরও ভারত অধিনায়ক হিসেবে রোহিত ভাঙতে পারেন আরও এক রেকর্ড।

প্রথম টি২০-তে অধিনায়ক রোহিতের হাতছাড়া ধোনি

ব্যাটসম্যান রোহিতের মতো সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক রোহিতের রেকর্ডও ঈর্ষনীয়। ২০১৮ সালে বিরাট কোহলি বেশ কয়েকটি টি২০ টু্নামেন্ট না খেলায় সেই ম্য়াচ গুলিতে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। ওয়েলিংটনের ম্যাচের আগে তাঁর নেতৃত্বে বারত একটানা ৭ ম্যাচে জয় পেয়েছিল। সেই জয়ের দৌড় বজায় রাখতে পারলে তিনি অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির ২০১৬ সালে একটানা ৭ ম্যাচ জয়ের রেকর্ড ভাঙতে পারতেন।

এর আগে হ্যামিল্টনে ওডিআই সিরিজে ভারত অধিনায়ক হিসেবে বিরাটের একটানা সর্বোচ্চ ১২ ম্যাচ জয়ের রেকর্ড ভাঙার সুযোগও পেয়েছিলেন রোহিত। কিন্তু ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়ে সেই সুযোগ ছাড়খাড় হয়ে যায়। এছাড়া ওডিআই ক্রমে ব্যাটসম্যানদের তালিকাতেও বিরাটকে টপকে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছেন রোহিত।

তব এতগুলি সুযোগ হারালেও শুক্রবার (৮ ফেব্রুয়ারি), নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও আর একটি অধিনায়কত্বের রেকর্ড রয়েছে তাঁর অপেক্ষায়। এখন পর্যন্ত ভারত নিউজিল্যান্ডে একটি টি২০ ম্য়াচেও জিততে পারেনি। অকল্যান্ডে জিতলে কিউইর দেশে টি২০আই জেতা প্রথম ভারতীয় অধিনায়ক হবেন রোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+