অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দলে ফিরতে পারেন রোহিত, বাদ যেতে পারেন জাদেজা!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দেখা যেতে পারে রোহিতকে! কবে ভারত ছাড়ছেন হিটম্যান?
ওয়ান ডে সিরিজ হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার চার ম্যাচের টেস্ট সিরিজে দুই দলের মধ্য হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। যদিও প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অভাব যে বাকি তিন টেস্টে অনুভূত হবে, তা নিশ্চিত। সেই দুশ্চিন্তা দূর করতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মার অন্তর্ভূক্তি। এ ব্যাপারে পাওয়া গেল এক আভাস।

তৃতীয় টেস্ট থেকে রোহিতের অন্তর্ভূক্তি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতীয় দলের জার্সিতে প্রথম দুটি টেস্ট যে রোহিত শর্মা খেলতে পারবেন না, তা আগেই জানানো হয়েছিল। তবে সিরিজের পরের দুটি ম্যাচে হিটম্যানকে দেখা যেতে পারে বলে আভাস বিসিসিআইয়ের।

রোহিতের ফিটনেস টেস্ট
বিসিসিআই সূত্রে খবর, চোটকে হারিয়ে ফেলেছেন রোহিত শর্মা। হিটম্যানের হ্যামস্ট্রিং এখন আগের থেকে ভাল জায়গায় রয়েছে বলেও জানানো হয়েছে। ফলে ১১ ডিসেম্বর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে নির্ধারিত ফিটনেস টেস্টে রোহিত লেটার মার্কস নিয়ে পাস করবেন বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

দ্বিতীয় টেস্ট এবং রোহিত
৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট শুরু হবে। আগামী ১১ তারিখের ফিটনেস টেস্ট পাস করার এক বা দুই দিনের মধ্যেই রোহিতকে ক্যাঙারুর দেশে পাঠানো হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। সেখানে হিটম্যানকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর এক সপ্তাহের প্রস্তুতি পেলে রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলার পরিস্থিতিতে পৌঁছে যাবে বলে মনে করে বিসিসিআই ও এনসিএ।

প্রথম টেস্টে নেই জাদেজা
রোহিত শর্মাক নিয়ে সুসংবাদের মধ্যেই রবীন্দ্র জাদেজাকে নিয়ে খারাপ খবর শোনাল বিসিসিআই-এর একটা সূত্র। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সম্ভবত খেলতে পারছেন না জাড্ডু।












Click it and Unblock the Notifications