IPL 2021: আইপিএলে কাল দিল্লি ও মুম্বইয়ের দ্বৈরথে কারা ফেভারিট? জানুন দুই দলের সম্ভাব্য একাদশ

আইপিএলে শেষ চারের দৌড়ে থাকতে গেলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কাল শারজায় দিল্লি ক্যাপিটালস ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ঋষভ পন্থের দিল্লি কেকেআর ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় তাহলে চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে পন্থরা পৌঁছে যাবেন প্লে অফে। যদিও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সও জয়ের ধারা বজায় রেখে কড়া চ্যালেঞ্জ দিতে প্রস্তুত। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট রয়েছে দিল্লি ক্যাপিটালসের। মুম্বই ইন্ডিয়ান্স ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। সবমিলিয়ে গতবারের আইপিএলের দুই ফাইনালিস্টের লড়াই শনিবার ডাবল হেডারে অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে।

জোর টক্কর

জোর টক্কর

আইপিএলের দ্বিতীয়ার্ধে চারটি ম্যাচে মাত্র একটিতেই জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। গত বছর ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েই পঞ্চমবার আইপিএল খেতাব ঘরে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। গত বছরের আইপিএলে চারটি সাক্ষাতে চারবারই দিল্লিকে হারিয়েছিল মুম্বই। দুবাইয়ে তিনবার, একবার আবু ধাবিতে। তবে এবার রোহিতরা বেশ নড়বড়ে। আইপিএলের প্রথমার্ধে দিল্লি ক্যাপিটালস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছিল ৬ উইকেটে। আইপিএলে ২৯টি দ্বৈরথে ১৬ বার জিতেছে মুম্বই, ১৩ বার দিল্লি। প্লে অফের সমীকরণের কথা ভেবে দুই দলই কাল জিততে মরিয়া থাকবে বলে ম্যাচ যে হাইভোল্টেজ হবে তা বলাই যায়।

প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা কম

প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা কম

মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়ে দিয়েছেন, আগের ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিক উঠে এলেও আরও ভালো খেলতে হবে দলকে। চিন্তায় রাখছে সূর্যকুমার যাদবের ফর্ম। আইপিএলের দ্বিতীয়ার্ধে তাঁর রান যথাক্রমে ০, ৮, ৫ ও ৩। তবে সূর্য দলে জায়গা ধরে রাখবেন বলেই ইঙ্গিত জয়বর্ধনের। তাঁর কথায়, আমাদের দলে সূর্য একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এমন খারাপ সময় আমার কেরিয়ারেও এসেছে। তাঁর ফোকাস ভালোই রয়েছে, শুধু উইকেটে কিছু বেশি সময় কাটালেই রান আসবে। মুম্বই ইন্ডিয়ান্স উইনিং কম্বিনেশনই ধরে রাখতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

ব্যাটিং বিভাগ মজবুত করবে দিল্লি

ব্যাটিং বিভাগ মজবুত করবে দিল্লি

দিল্লি ক্যাপিটালস প্লে অফে ওঠার ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন না থাকলেও জয়ের সরণিতে ফিরতে মুখিয়ে রয়েছে। পৃথ্বী শ চোটের কারণে খেলতে পারেননি। তবে এই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনার কথা জানিয়েছিলেন ঋষভ পন্থ। সেক্ষেত্রে বসানো হতে পারে স্টিভ স্মিথকে। কিংবা প্রথম একাদশে কোনওভাবে স্যাম বিলিংসকেও প্লে অফের আগে দেখে নেওয়া হতে পারে। দিল্লি ক্যাপিটালস ব্যাটিং বিভাগটিকেই মজবুত করতে চাইছে। দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান, পৃথ্বী শ বা স্টিভ স্মিথ বা স্যাম বিলিংস, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান, এনরিখ নরকিয়া।

রোহিত আসতে পারেন এলিট লিস্টে

কালকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা যদি দুটি ছক্কা হাঁকাতে পারেন তাহলে টি ২০-তে তাঁর ছক্কার সংখ্যা দাঁড়াবে ৪০০। টি ২০-তে এই মাইলস্টোন স্পর্শ করেছেন ক্রিস গেইল, কারয়ন পোলার্ড, আন্দ্রে রাসেল, ব্রেন্ডন ম্যাকালাম, শেন ওয়াটসন ও এবি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ টি ২০-তে ৩৯৯টি ছয় মেরেছেন। দিল্লি বনাম মুম্বই ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+