IND vs BAN: রোহিত-বিরাটদের টিম হোটেলে রাজকীয় অভ্যর্থনা, গম্ভীর দিলেন বিশেষ বার্তা, বাংলাদেশকে খোঁচা সানির
IND vs BAN: কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে রোহিত শর্মার ভারত। এরপর টিম হোটেলে রাজকীয়ভাবে বরণ করা হলো ভারতীয় দলকে।
ভারতের হেড কোচ হিসেবে প্রথম টেস্ট সিরিজেই দুরন্ত জয়ে খুশি গৌতম গম্ভীরও। দলকে দিলেন বিশেষ বার্তা।

ভারতীয় দল দেশের মাটিতে টানা ১৮টি টেস্ট সিরিজ জিতল বাংলাদেশকে চূর্ণ করে। কানপুরের টিম হোটেলে রাজকীয়ভাবে বরণ করা হলো সিরিজ-জয়ীদের। হোটেলের কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। ভারতীয় ক্রিকেটাররা ভিতরে প্রবেশ করতেই সকলে করতালি দেন।
কানপুরের হোটেলে যেদিন ভারতীয় দল প্রথম ঢোকে, সেদিন হোটেলকর্মীর সঙ্গে বিরাট কোহলির আচরণ নিয়ে বিতর্ক হয়েছিল। আজ অবশ্য হোটেলকর্মীরা যেভাবে স্বাগত জানালেন ভারতীয় দলকে তাতে বিরাট কোহলি যে খুশি, তা বোঝা গিয়েছে। তিনি সামান্য কিছুটা সময় দাঁড়িয়ে নিজের ঘরের দিকে চলে যান। রোহিতও ধন্যবাদ জানান হোটেল কর্তৃপক্ষকে।
The grand welcome of Captain Rohit Sharma and his team India after test series win.🥰🏆
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) October 1, 2024
The boss @ImRo45 🐐 pic.twitter.com/dN37oedsAl
ভারতের হেড কোচ হওয়ার পর গৌতম গম্ভীরের কাছে প্রথম সিরিজ ছিল শ্রীলঙ্কায়। টি২০ সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। কিন্তু এরপর একদিনের আন্তর্জাতিক সিরিজ হারতে হয়েছিল। টেস্ট সিরিজে হেড কোচ হিসেবে অভিষেকে গৌতম গম্ভীর জয় দিয়েই শুরু করলেন।
টেস্ট ম্যাচ শেষ হতেই বিরাট কোহলিকে আলিঙ্গন করতে দেখা গিয়েছিল গম্ভীরকে। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি পরে তিনটি ছবি পোস্ট করে বার্তা দেন, শারীরিক শক্তির চেয়েও গুরুত্বপূর্ণ অদম্য ইচ্ছাশক্তি। ভারত যে কানপুর টেস্ট জিততে কতটা দৃঢ়প্রতিজ্ঞ ছিল সেটা উল্লেখ করেছেন রবিচন্দ্রন অশ্বিন।
সিরিজ সেরা অশ্বিন ম্যাচের শেষে বলেন, এমন পরিকল্পনাও হয়েছিল যে প্রথম ইনিংসে আমরা ব্যাট করব না। কিন্তু কানপুরে ভালো গরম ছিল। ঘামে দিনে চারবার জার্সি বদলের পরেও সমস্যা মিটছিল না। সেই পরিস্থিতিতে বোলাররা যেভাবে বল করেছেন তার প্রশংসা করেন অশ্বিন।
এই পরিস্থিতিতেই ভারত টি২০ মেজাজে ব্যাট করে দ্রুত রান তুলে বাংলাদেশকে চেপে ধরার পরিকল্পনা সেরে ফেলে। প্রায় আড়াই দিন খেলা হয়নি। তারপরও শেষ দিনে ভারত তুলে নিল দুরন্ত জয়। একটা সেশন হাতে রেখেই। বাংলাদেশের ব্যাটারদের খারাপ শট সিলেকশনও ভারতের কাজ সহজ করে দেয়।
রিভার্স স্যুইপ মারতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোল্ড হন রবীন্দ্র জাদেজার বলে। ৯১ রানে চতুর্থ উইকেট পড়ার পর ১৪৬ রানে শেষ বাংলাদেশ। সুনীল গাভাসকর বলেন, মনে হচ্ছিল বাংলাদেশ ভুলেই গিয়েছে এটি টেস্ট ম্যাচ। অনেকগুলি দিন থাকে। আজ টেস্টের শেষ দিনও। কিন্তু কিছু শট এমন দেখলাম, বিশেষ করে শান্তর যখন তাতে রান আসবে তখন ভালো লাগে। কিন্তু যখন শট কাজে লাগে না, তখন ভাবতে হয় কেন ওই শট খেললাম।
ওপেনার শাদমান ইসলামের আউট হওয়ার ধরন নিয়েও সমালোচনা করেছেন গাভাসকর। তিনি বলেন, শাদমান হাফ সেঞ্চুরি করার পর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন। ওই লুজ শট না খেললে তিনি ক্রিজে থেকে শতরানের লক্ষ্যেও এগোতে পারতেন।












Click it and Unblock the Notifications