ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে চূড়ান্ত একাদশ কেমন হতে পারে? পিচের চরিত্রই বা কেমন?

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের একদিনের সিরিজ। বিশ্বের প্রথম দেশ হিসেবে এক হাজারতম ম্যাচ খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজের তিনটি ম্যাচেই হেরে ফিরেছে মেন ইন ব্লু। ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে আসার আগে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারালেও তার আগে আয়ারল্যান্ডের কাছে একদিনের সিরিজে ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছে। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতিতে তাই আসন্ন সিরিজ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

করোনার ধাক্কা সামলে

করোনার ধাক্কা সামলে

ভারতীয় দলে শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল করোনা-আক্রান্ত। স্ট্যান্ডবাই নভদীপ সাইনি এবং তিন সাপোর্ট স্টারফও করোনার কবলে। এই পরিস্থিতিতে ময়াঙ্ক আগরওয়াল ডাক পেয়ে আমেদাবাদে পৌঁছালেও ম্যাচের ঠিক আগে তাঁর বাধ্যতামূলক নিভৃতবাসের মেয়াদ শেষ হচ্ছে। তবে রোহিত শর্মা ও ওয়াশিংটন সুন্দর কামব্যাক করেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। নতুন মুখ হিসেবে দলে রয়েছেন রিস্টস্পিনার রবি বিষ্ণোই। মাঝের ওভারগুলিতে ভারত উইকেট তুলতে না পারায় দক্ষিণ আফ্রিকায় সমস্যা হয়েছিল। ফলে কুলদীপ যাদবকে দলে ফেরানো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলে ক্রিস গেইল, সিমরন হেটমায়ার, এভিন লুইসরা নেই। ডানহাতি ব্যাটার বেশি। ফলে রিস্টস্পিনাররা কার্যকরী হতে পারেন।

ভারতের সম্ভাব্য দল

ভারতের সম্ভাব্য দল

রোহিত শর্মা আজ জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে ওপেন করবেন ঈশান কিষাণ। অলরাউন্ডারের জায়গাটির জন্য লড়াইয়ে দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দর। কুলদীপ যাদব চোট সারিয়ে মাঠে ফিরছেন। সম্প্রতি বেশি ম্যাচ না খেলায় তাঁকে নিয়ে তাড়াহুড়ো করা হবে না বলে জানিয়েছেন রোহিত শর্মা। ফলে দেখার কুলদীপকে কাল খেলানো হয়, নাকি অভিষেক হয় রবি বিষ্ণোইয়ের। ভারতের প্রথম একাদশ যেমন হতে পারে- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, দীপক হুডা বা ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই বা কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও প্রসিদ্ধ কৃষ্ণ

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ

আমেদাবাদে একদিনের আন্তর্জাতিকের পরিসংখ্যানে ভারতের বিরুদ্ধে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এবার নতুন লড়াই। ক্যারিবিয়ান দলে অনেক নতুন ক্রিকেটার রয়েছেন। সাফল্যের জন্য কারয়ন পোলার্ডরা তাকিয়ে থাকবেন ওডিয়ান স্মিথ, রোমারিও শেফার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, ব্র্যান্ডন কিংদের দিকে। তুরুপের তাস হতে পারেন রিস্টস্পিনার আকিল হোসেন। কেমার রোচ দলে ফিরেছেন। রয়েছেন সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করা জেসন হোল্ডারও। ওপেনিং পজিশনের জন্য নকরুমাহ বনারের সঙ্গে লড়াই কিংয়ের। কেমার রোচ দুই বছর পর একদিনের আন্তর্জাতিক খেলবেন। জুলাইয়ের পর একদিনের আন্তর্জাতিক খেলেননি ড্যারেন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ যেরকম হতে পারে- শাই হোপ (উইকেটকিপার), ব্র্যান্ডন কিং বা নকরুমাহ বনার, নিকোলাস পুরাণ, শামার ব্রুকস, ড্যারেন ব্র্যাভো, কায়রন পোলার্ড (অধিনায়ক), ওডিয়ান স্মিথ বা রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, কেমার রোচ, হেডেন ওয়ালশ জুনিয়র।

পিচ ও আবহাওয়া

পিচ ও আবহাওয়া

ম্যাচ চলাকালীন আবহাওয়া ভালো থাকবে বলে পূর্বাভাস মিলেছে। গত বছর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড হাই স্কোরিং টি ২০ সিরিজ খেলেছিল। এবারও পিচ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা বেশি। তবে বড় বাউন্ডারিতে পাওয়ারহিটিংয়ের বড় পরীক্ষা হতে চলেছে। শিশির খেলায় প্রভাব ফেলতে পারে। ফলে টস যারাই জিতবে তারা রান তাড়ার সিদ্ধান্ত নিতেই পারে। মোতেরায় একদিনের আন্তর্জাতিক হচ্ছে সাত বছর পর।

নজরে বিরাট

নজরে বিরাট

নজর থাকবে বিরাট কোহলির দিকে। নতুন বছরে শতরানের খরা তিনি মোতেরায় মেটাতে পারেন কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। নেতৃত্ব গেলেও অনুশীলনে চনমনে দেখাচ্ছে বিরাটকে। বিশেষ জোর দিচ্ছেন ফিল্ডিং অনুশীলনে। ব্যাটিং নিয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। রোহিত শর্মাও জানিয়েছেন, বিরাটের নেতৃত্বে ভারত ৭০ শতাংশ একদিনের আন্তর্জাতিক জিতেছে। খুব বেশি পরিবর্তন করার প্রয়োজন নেই। বিরাট যখন ক্যাপ্টেন ছিলেন, তখন তিনি ছিলেন ভাইস ক্যাপ্টেন। এবার বিরাটের উত্তরাধিকরা বহনই তাঁর লক্ষ্য। তবে ক্রিকেটারদের নিজেদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা যাতে থাকে সে ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রোহিত।

মাইলস্টোনের সামনে চাহাল

মাইলস্টোনের সামনে চাহাল

আইপিএল নিলামের আগে নিজেদের মেলে ধরার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না দুই দলের ক্রিকেটাররাই। ওয়ার্ল্ড কাপ সুপার লিগ পয়েন্ট তালিকায় ভারতের ৯ ম্যাচে রয়েছে ৪৯ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের ৫০ পয়েন্ট। আমেদাবাদে পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকলেও ভারতে সামগ্রিকভাবে ৫৮টি একদিনের আন্তর্জাতিক খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। জিতেছে ২৮টিতে, হেরেছে ২৯টিতে। আর একটি উইকেট পেলে একদিনের আন্তর্জাতিকে শততম উইকেটটি পাবেন যুজবেন্দ্র চাহাল, নবম ভারতীয় হিসেবে। এর আগে এই নজির রয়েছে অনিল কুম্বলে, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, সচিন তেন্ডুলকর, রবিচন্দ্রন অশ্বিন, রবি শাস্ত্রী, যুবরাজ সিং ও কুলদীপ যাদবের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+