বিদেশে রোহিতের প্রথম টেস্ট শতরানে ঘুরছে ওভাল-ম্যাচের মোড়, গাভাসকর দেখালেন টার্নিং পয়েন্ট
ওভাল টেস্টে প্রথম ইনিংসে ৯৯ রানে পিছিয়ে পড়ার পর ম্যাচের রাশ ফের ভারতের হাতে আনলেন রোহিত শর্মা। রো-হিটের দুরন্ত শতরানে ভর করে বড় লিডের দিকে এগোচ্ছে বিরাট কোহলির দল। বিদেশের মাটিতে আজ রোহিত পেলেন প্রথম টেস্ট শতরান। তাও একেবারে ছক্কা হাঁকিয়ে। প্রথম সেশনে সাবধানী ইনিংস খেলছিলেন। অর্ধশতরান পার করেই রোহিত ব্যাটিংয়ের গিয়ার চেঞ্জ করলেন। তাতেই বাজিমাত।
|
বিদেশে প্রথম টেস্ট শতরান
কেরিয়ারের ৪৩তম টেস্টে ৭৪তম ইনিংসে ২০৪ বলে শতরান পূর্ণ করলেন রোহিত শর্মা। অর্ধশতরান এসেছিল ১৪৫ বলে, তার মধ্যে ছিল পাঁচটি বাউন্ডারি। পঞ্চাশ থেকে একশোয় পৌঁছাতে নিলেন মাত্র ৫৯ বল। রোহিত যখন ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করলেন তখন তাঁর ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা। লাঞ্চের সময় ভারতের লিড ছিল ৯ রানের, চা বিরতিতে সেটাই দাঁড়াল ১০০। দ্বিতীয় সেশনে ভারতের কোনও উইকেট পড়েনি। চেতেশ্বর পূজারা রোহিতের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করে গেলেও রোহিতের মনোবলে চিড় ধরেনি। তিনি হাত খুললেন হাফ সেঞ্চুরির পরেই। তবে এর আগে রোহিত যেসব শতরান করেছেন এই শতরানের স্ট্রাইক রেট সবচেয়ে কম। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায় রোহিত যে এখন আদর্শ টেস্ট ওপেনার হয়ে উঠেছেন তাতে আর কোনও সংশয়ই নেই।

আগের ছয় শতরান
আজকের শতরানের আগে ২০১৩ সালের নভেম্বরে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই শতরান করেছিলেন রোহিত শর্মা। টেস্টে তাঁর সর্বাধিক স্কোর ২১২, ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে। রোহিতের সর্বাধিক টেস্ট স্কোরের তালিকায় এরপরই কলকাতার ১৭৭। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমেই করেছিলেন ১৭৬। এই টেস্টে দুই ইনিংসেই তিনি শতরান হাঁকিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৭। চলতি বছর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১ রানে আউট হয়েছিলেন রোহিত। ২০১৩ সালে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, যেটি সচিন তেন্ডুলকরের শেষ টেস্ট ছিল তাতেও শতরান হাঁকিয়েছিলেন, ১২৭ বলে ১১১ করে অপরাজিত ছিলেন। এ ছাড়া নাগপুরে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ১০২ রানে অপরাজিত থাকেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

মুগ্ধ সানি
সুনীল গাভাসকর রোহিতের আজকের ইনিংস দেখে বলেন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর রোহিতের ব্যাটিংয়েও বদল আসে। ছোট, ঝোড়ো ক্যামিও খেলার পরিবর্তে রোহিত দলের প্রয়োজনে বড় ইনিংস খেলার গুরুত্ব উপলব্ধি করেন। তাতেই সাফল্য তথা বড় ইনিংস আসতে থাকে। রোহিত এর আগে উপমহাদেশেও টেস্ট সেঞ্চুরি পাননি। সব কটিই ছিল ভারতে। সানির কথায়, রোহিতের ব্যাটিং টেকনিক যে উন্নত হয়েছে তার প্রমাণ তিনি যেভাবে ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে খেলছেন। উইকেটে থিতু হওয়ার পর নিজের চেনা ছন্দে শট খেলতে শুরু করেছেন। ডিফেন্স করার সময়ও স্ট্রেট ব্যাটে করেছেন। ব্যাট আর প্যাডের মাঝে বেশি দূরত্ব থাকছে না। শট সিলেকশনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। রোহিত শর্মা অনেকটা গুণ্ডাপ্পা বিশ্বনাথ বা মহম্মদ আজহারউদ্দিনের মতো। যাঁরা একই বলে নানা শট খেলতে দক্ষ। কিন্তু কোন পরিস্থিতিতে কোন শট খেলা উচিত সেটাই সবচেয়ে বড় ব্যাপার। যেটা রোহিতও এই ইনিংসে করছেন।
|
উচ্ছ্বসিত প্রাক্তনরা
রোহিত শর্মার দুরন্ত শতরানে উচ্ছ্বসিত বীরেন্দ্র শেহওয়াগ। একের এক প্রাক্তন টুইটে রোহিতকে অভিনন্দন জানিয়েছেন। আসল কথাটি বলেছেন ভিভিএল লক্ষ্মণ। তাঁর সাফ কথা, রোহিতের এই ইনিংসই সিরিজের ভাগ্য নির্ধারণ করে দিতে চলেছে। রোহিত শর্মার শতরানের পর তৃতীয় সেশনে অর্ধশতরান পূর্ণ করেছেন চেতেশ্বর পূজারা। যার ফলে জো রুটদের কপালে চিন্তার ভাঁজ চওড়াই হচ্ছে।
Shaandar Zabardast Zindabad.
— Virender Sehwag (@virendersehwag) September 4, 2021
When the going gets tough the tough get going. Outstanding first overseas Test hundred from #RohitSharma .
Class ! pic.twitter.com/aw3NYCuO5y
Oh yeahhhhhhh SHAM ❤️ love that brotherman.
— DK (@DineshKarthik) September 4, 2021
What a time to do it 🥳 #Hitman#ENGvIND pic.twitter.com/WY3y7Zpmo5
Because u just scored your first overseas hundred 😁👏🏽!! Hitman you beauty 👊🏽👊🏽 @ImRo45 pic.twitter.com/tgzAziTRN9
— Yuvraj Singh (@YUVSTRONG12) September 4, 2021












Click it and Unblock the Notifications