ICC T20 WC: রোহিতের ক্যাপ্টেন্সিতে বোলার বিরাট! ব্যাকফুটে অজিরা, কন্যাকে নিয়ে ফুরফুরে কোহলি
টি ২০ বিশ্বকাপের পর ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা। বিশ্বকাপের পরই হবে আনুষ্ঠানিক ঘোষণা। তার আগে আজ দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভালোই চমক দিল ভারতীয় দল। এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। টসের সময় তিনি জানিয়েছিলেন, বিরাট বিশ্রাম নেবেন। কিন্তু হঠাৎই ম্যাচে দেখা গেল বোলার বিরাটকে। বোলারদের দাপটে এই প্রস্তুতি ম্যাচেও রাশ ভারতেরই হাতে।

What do you reckon is the discussion between the think-tank? 🤔
— BCCI (@BCCI) October 20, 2021
Toss coming up shortly! 👍#TeamIndia #INDvAUS #T20WorldCup pic.twitter.com/CLUSyHP70M
রোহিত শর্মা অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। বিরাট আরসিবিকে একবারও আইপিএল খেতাব জেতাতে পারেননি। ভারতকে ৪৫টি টি ২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট, জিতেছেন ২৭টিতে, পরাজয় ১৪টিতে, দুটি টাই। সাফল্যের শতকরা হার ৬৫.১১ শতাংশ। রোহিত শর্মা আজকের আগে ১৯টি টি ২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ১৫টিতে, হার ৪টিতে। সাফল্যের হার ৭৮.৯৪ শতাংশ। আজকের ম্যাচে টস জেতে অস্ট্রেলিয়া। রোহিত শর্মা তারপর বলেন, আমিও টস জিতলে ব্যাটিং নিয়ে বড় রান তোলার লক্ষ্যে নামতাম। এদিনের ম্যাচে বিরাট, বুমরাহ ও শামিকে বিশ্রাম দেওয়া হচ্ছে। ষষ্ঠ বোলার অপশন ঠিক করার বিষয়টিই এই ম্যাচে দেখে নেওয়া হবে।
Spin is doing the trick for #TeamIndia! 👌 👌@rdchahar1 scalps his first wicket, dismissing Glenn Maxwell. 👍 👍
— BCCI (@BCCI) October 20, 2021
Australia 4 down. #INDvAUS #T20WorldCup pic.twitter.com/L35CUU6Dj0
হার্দিক পাণ্ডিয়া কবে থেকে বল করতে পারবেন সে প্রশ্নের উত্তরে রোহিত জানান, হার্দিকের অবস্থার ভালোই উন্নতি হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই তিনি বোলিং শুরু করতে পারবেন। আশা করা হচ্ছে, টি ২০ বিশ্বকাপ শুরুর আগেই তিনি বোলিং করার মতো অবস্থায় চলে আসবেন। আমাদের দলের বোলিং শক্তি যথেষ্ট ভালো, দেখে নেওয়া হবে ষষ্ঠ বোলারের ভূমিকা পালনে কে কার্যকরী হন। হয়তো সে কারণেই আজ বিরাট কোহলি আজ বোলিং করলেন। ম্যাচের সপ্তম ওভারে তিনি গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভ স্মিথের জুটির বিরুদ্ধে বোলিং করে মাত্র চার রান দেন। এরপর বিরাট ফের বল করতে আসেন ১৩তম ওভারে, খরচ করেন ৮ রান।
Twin strikes for #TeamIndia! 👏 👏@ashwinravi99 is on a roll as he dismisses David Warner and Mitchell Marsh. 👍 👍#INDvAUS #T20WorldCup pic.twitter.com/vsExVnRNJc
— BCCI (@BCCI) October 20, 2021
এদিনের ম্যাচে উইকেটকিপিং করছেন ঈশান কিষাণ। দ্বিতীয় ওভারেই পরপর দুই বলে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়ার্নার ফের ব্যর্থ, ৭ বল খেলে ১ রান করে লেগ বিফোর হলেন। টি ২০ বিশ্বকাপ অভিযান শুরুর আগে ওয়ার্নারের খারাপ ফর্ম উদ্বেগে রাখবে অজিদের। মার্শ শূন্য রানে ফেরেন। চতুর্থ ওভারের প্রথম বলে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১০ বলে ৮ রান করে লেগ বিফোর হন। ১১ রানে ৩ উইকেট পড়ার পর অবস্থা কিছুটা সামাল দেন ম্যাক্সওয়েল ও স্মিথ। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ৬১ রান যোগ করেন। ২৮ বলে ৩৭ রান করে রাহুল চাহারের বলে বোল্ড হন ম্যাক্সওয়েল।
এরই মধ্যে এদিন স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকার সঙ্গে ব্রেকফাস্ট টেবিলের ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি। স্ত্রী-কন্যাকে নিয়ে বিশ্বকাপ শুরুর আগে ফুরফুরে মেজাজেই রয়েছেন ভারত অধিনায়ক। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে রান না পাওয়ার পর আজ ভারত অধিনায়ক কেন অজিদের ম্যাচে ব্যাটিং করার সুযোগ হাতছাড়া করলেন তা নিয়ে জল্পনা চলছে। রোহিত টসের সময় বলেছিলেন, বিরাট বিশ্রামে। অথচ তিনি ফিল্ডিং ও বোলিং করলেন। ফলে ধোঁয়াশা একটা থাকছেই। বোলিং করা কি ষষ্ঠ বোলার অপশনের জন্যই?












Click it and Unblock the Notifications