বিরাট কোহলি, গৌতম গম্ভীরের পর রোহিত শর্মার নাম, কী এমন করলেন হিটম্যান

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রোহিত শর্মাকে দিয়ে ওপেন করিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে কোনও ভুল করেননি, তা নিজেই প্রমাণ করেছেন হিটম্যান।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রোহিত শর্মাকে দিয়ে ওপেন করিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে কোনও ভুল করেননি, তা নিজেই প্রমাণ করেছেন হিটম্যান। এই সিরিজে তিনটি শতরান (একটি দ্বিশতরান) এসেছে রোহিতের ব্যাট থেকে। এই পারফরম্যান্সের জেরে প্রথমবার আইসিসি-র টেস্ট ক্রম তালিকার প্রথম দশে ঢুকে পড়েছেন ভারতীয় ওপেনার। ছুঁয়ে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত

কেএল রাহুলকে বাদ দিয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মাকে ওপেন করতে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টের দুই ইনিংসে শতরান করেন হিটম্য়ান। তৃতীয় টেস্টে দ্বিশতরান করে ভারতের জয়ের রাস্তা সুগম করেন রোহিত। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচে ৫২৯ রান করে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন ভারতীয় ওপেনার।

 প্রথম দশে রোহিত

প্রথম দশে রোহিত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টের দুই ইনিংসে শতরান করে আইসিসি-হর টেস্ট ক্রম তালিকার ১৭তম স্থানে উঠে এসেছিলেন রোহিত শর্মা। পুনেতে হিটম্যানের ব্যাট শান্ত থাকায় ২২তম স্থানে নেমেও গিয়েছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু তৃতীয় টেস্টে দ্বিশতরান করে আবার ১২ ধাপ ওপরে উঠে এসেছেন রোহিত। অর্থাৎ আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট তালিকার প্রথম দশে ঠাঁই হয়েছে মুম্বইকরের।

বিরাট-গম্ভীরের পাশে

বিরাট-গম্ভীরের পাশে

টেস্টের পাশাপাশি ওয়ান ডে (দ্বিতীয়) এবং টি-টোয়েন্টি-তেও (সপ্তম) আইসিসি প্রকাশিত ক্রম তালিকার প্রথম দশে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে ক্রিকেটের সব ফর্ম্যাটে আইসিসি প্রকাশিত ক্রম তালিকার প্রথম দশে থাকার পূর্ববর্তী রেকর্ড ছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি ও দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের কাছে।

দ্বিতীয় বিরাট

দ্বিতীয় বিরাট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টে অপরাজিত ২৫৪ রানের দৌলতে আইসিসি প্রকাশিত টেস্টের ক্রম তালিকার দুই নম্বর স্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

বোলার

বোলার

আইসিসি প্রকাশিত টেস্টের ক্রম তালিকার এক নম্বর স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। ১৫তম স্থানে অবস্থান করছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩ উইকেট নেওয়া ভারতের মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+