রোহিত শর্মাকে বিশ্বের সেরা খেলোয়াড় বললেন বিরাট কোহলি

রোহিত শর্মাকে বিশ্বের সেরা খেলোয়াড় বললেন বিরাট কোহলি।

একই বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেছেন রোহিত শর্মা। ধরে ফেলেছেন শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারাকে। টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ অন্তত খেলবেন রোহিত। এমন স্বপ্নের ফর্ম অব্যাহত থাকলে কে বলতে পারে, এই বিশ্বকাপেই হয়তো সাঙ্গাকারাকেও টপকে যেতে পারেন হিটম্যান।

রোহিত শর্মাকে বিশ্বের সেরা খেলোয়াড় বললেন বিরাট কোহলি

বিশ্বকাপে রোহিতের ধারাবাহিক পারফরম্যান্স দেখে তাঁরই অধিনায়ক, সতীর্থ ও বন্ধু বিরাট কোহলি বলেছেন, ওয়ান ডে ক্রিকেটে এই মুহূর্তে হিটম্যানেই সেরা। ওয়ান ডে ক্রিকেটে ৪১টি শতরানের মালিক যে খেলোয়াড় একদিন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকেও ধরে ফেলতে পারেন বলে মনে করছে ক্রিকেট বিশ্ব, সেই বিরাট কোহলির এমন মহানুভবতাকে কুর্নিশ করেছেন তাঁর ফ্যানরা।

ভারত অধিনায়কের কথা, তিনি বহু বছর ধরে রোহিত শর্মার খেলা দেখছেন। মুম্বইকর যেভাবে নিজের খেলার উন্নতি ঘটিয়েছেন, তা এক কথায় অসাধারণ বলেই মনে করেন বিরাট কোহলি। আর এখন আগের থেকে একশো শতাংশ পরিণত রোহিত জীবনের সেরা ফর্মে আছেন বলেই জানিয়েছেন ভারতের অধিনায়ক।

রোহিত শর্মাকে বিশ্বের সেরা খেলোয়াড় বললেন বিরাট কোহলি

চারটি সেঞ্চুরি সহ এই বিশ্বকাপে ৭ ম্যাচে ৫৪৪ রান করেছেন রোহিত শর্মা। তার মধ্য দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে করা সেঞ্চুরি হিটম্যানের কেরিয়ার বেস্ট বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+