'রোহিত শর্মার যা প্রতিভা রয়েছে, তা নেই বিরাট কোহলির মধ্যে', বিরাট মন্তব্য পাকিস্তানের তারকা ক্রিকেটারের

'রোহিত শর্মার যা প্রতিভা রয়েছে, তা নেই বিরাট কোহলির মধ্যে', বিরাট মন্তব্য পাকিস্তানের তারকা ক্রিকেটারের

শুধু ভারতেরই নয়, বিশ্ব ক্রিকেটের দুই ব্যাটিং গ্রেট বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে, দুই ক্রিকেটারের মধ্যে সেরা কে তা বেছে নেওয়া কার্যত অসম্ভব। আধুনিক ক্রিকেটে এই দুই তারকা ব্যাটসম্যানের তুলনা করা কঠিন। দু'জনেরই আলাদা আলাদা ফ্যান বেস রয়েছে। কে সেরা, সেই বিষয়ে দু'টি ফ্যান ক্লাব মাঝে মধ্যেই তর্জায় জড়ায়। কিন্তু যখনই এই দুইয়ের কেউ পারফর্ম করে তখন সেলিব্রেট করে গোটা দেশ।

রোহিত শর্মার যা প্রতিভা রয়েছে, তা নেই বিরাট কোহলির মধ্যে, বিরাট মন্তব্য পাকিস্তানের তারকা ক্রিকেটারের

কোহলি এবং রোহিতের মধ্যে সেরা কে সেই বিতর্ক কখনও মেটার নয়। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে ভারতীয় ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান বিরাট কোহলি। দীর্ঘ তিন বছর ধরে যেমন ধারাবাহিকভাবে ব্যর্থতাকে এগিয়ে নিয়ে চলেছেন তেমনই তার আগে ধারাবাহিক ভাবে নিজের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন সাফল্য। এই ধারাবাহিকতার দিক দিয়ে বিরাট কোহলির ধারের কাছে কেউ নেই। তবে, রোহিতও নিজের জায়গায়া সেরা। একাধিক ব্যাটিং রেকর্ড রয়েছে রোহিতের ঝুলিতে যা নেই বিরাটের। টি-২০ ক্রিকেটে শতরান, ওডিআই ক্রিকেটে দ্বি- শতরান, সব দিক থেকেই এগিয়ে রোহিত।

আধুনিক ক্রিকেটারদের বিরাট এবং রোহিতের মধ্যে কে সেরা জিজ্ঞাসা করা হলে অধিকাংশই সেই বাউন্সার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বা এমন উত্তর দেন যা দুই পক্ষের কাউকেই ছোট করে না। তবে, পাকিস্তানের তারকা ব্যাটার ইমাম-উল-হক এই তালিকায় পড়েন না। ইমাম বলেননি কে সেরা ব্যাটসম্যান তবে তিনি উল্লেখ করেছেন কে বেশি দক্ষতা সম্পন্ন। সামা নিউজকে পাকিস্তানের তারকা ওপেনার বলেছেন, "আমার মনে হয় রোহিত শর্মার যে প্রতিভা রয়েছে তা নেই বিরাট কোহলির। আমি দু'জনকেই খেলতে দেখেছি, কিন্তু যে ভাবে রোহিত খেলে তা দেখে মনে হয় যে ও রিপ্লেতে ব্যাটিং করছে। অনেক সময় থাকে ওর কাছে। প্রথম বার আমি বুঝতে পারি টাইমিং-এর আসল মানে কী কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমি পয়েন্টে ফিল্ডিং করি। বিরাট আমার সামনে ব্যাটিং করেছে, যেমনটা করেছে রোহিত শর্মা। কিন্তু ভগবানের থেকে অনেক সময় উপহার পেয়েছে রোহিত। ও এমন এক জন প্লেয়ার যে সেকেন্ডের মধ্যে খেলার ভাগ্য বদলে দিতে পারে। ও সেট হয়ে গেলে নিজের ইচ্ছা মতো মারতে পারে।"

একাধিক ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী ইমাম-উল-হক। যেখানে রোহিত এবং বিরাটকে সামনে থেকে ব্যাটিং করতে দেখেছেন তিনি। ২০১৮ এশিয়া কাপে রোহিত শর্মাকে অনবদ্য শতরান করতে দেখেন ইমাম। তাঁর কারণেই ৩৯ ওভারের মধ্যে ২৩৮ রান তোলে ভারত এবং ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে। ২০১৯ বিশ্বকাপেও রোহিতের ব্যাটিং দাপট দেখেছিলেন ইমাম। ভারতীয় তারকার ১৪০ রানের ইনিংসের সৌজন্য পাকিস্তানের সামনে ৩৩৬/৫ রানের লক্ষ্য রাখে ভারত যা তোলা সম্ভব হয়নি প্রতিবেশী দেশটির জন্য। এই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ৮৫ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+