'Rohit4Rhinos', গণ্ডার সংরক্ষণের জন্য প্রচারে হিটম্যান
গণ্ডার সংরক্ষণের জন্য বিশেষ প্রচার শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার বা ডব্লুউডব্লুউএফ (ভারত) ও অ্যানিমেল প্ল্যানেটের মিলিত উদ্যোগে 'Rohit4Rhinos'
গণ্ডার সংরক্ষণের জন্য বিশেষ প্রচার শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার বা ডব্লুউডব্লুউএফ (ভারত) ও অ্যানিমেল প্ল্যানেটের মিলিত উদ্যোগে 'Rohit4Rhinos' প্রচারের প্রোমো প্রকাশ করলেন হিটম্যান।

বিশ্ব গণ্ডার দিবস
২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস। বিশ্বব্যাপী গণ্ডার সংরক্ষণের উদ্দেশ্যে সেদিন থেকে বিশেষ প্রচারমূলক অনুষ্ঠান চালু করছে অ্যানিমেল প্ল্যানেট।
|
রোহিতের অবদান
অ্যানিমেল প্ল্যানেট ও ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার বা ডব্লুউডব্লুউএফের মিলিত উদ্যোগে এই প্রচারাভিযানে অংশ নিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে সামনে রেখেই অবৈধ গণ্ডার শিকার, চোরাচালান বন্ধ করার চেষ্টা চালানো হবে।

টুইটারে
নিজের টুইটার অ্যাকাউন্টে এই প্রচারাভিযানের প্রোমোশোনাল ভিডিও পোস্ট করেছেন রোহিত শর্মা। তাতে গণ্ডার সহ বন্যপ্রাণী হত্যা বন্ধের বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, মানুষের হাতেই রয়েছে ভবিষ্যত। আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবী উপহার দিতে বন্যপ্রাণী সংরক্ষণ প্রয়োজন বলে মনে করেন রোহিত। এই প্রচার অভিযানে অংশ নেওয়ার জন্য টিম ইন্ডিয়ার সহ অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছে অ্যানিমেল প্ল্যানেট ও ডব্লুউডব্লুউএফ।












Click it and Unblock the Notifications