India vs Bangladesh: শুধু ক্রিকেটারদের নয়, কানপুর টেস্ট জয়ের জন্য রোহিত কৃতিত্ব দি‌লেন আরও কয়েকজনকে

কানপুরে বাংলাদেশকে দুই দিনেই টেস্টে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল‌। টেস্ট ম্যাচ টি২০-র স্টাইলে খেলে বিশ্ব ক্রিকেটে চাঞ্চল্য ফেলে দিয়েছে টিম ইন্ডিয়া, উপমহাদেশের মাটিতে মাত্র ২ দিনে টেস্ট ম্যাচ শেষ করে টিম ইন্ডিয়া নতুন আগ্রাসী ক্রিকেটের সূচনা করেছে যা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। ম্যাচ জয়ের দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন রোহিত।

বুধবার বিসিসিআই টিভির পক্ষ থেকে রোহিত শর্মার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। যেখানে রোহিত বলেছেন, 'দলের সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হত না। শুধু তাই নয় সাজঘরে যারা বসে থাকে তাদেরও সহযোগিতার প্রয়োজন হয়। যখন ম্যাচের আড়াই দিন সময় নষ্ট হয়ে যায় তখন ম্যাচ জয়ের লক্ষ্য থেকে দূরে সরে যেতে হয়। কিন্তু আমরা ম্যাচ ড্র করার কথা একবারও ভাবিনি। বরং জয়ের পরিকল্পনা করেই চতুর্থ দিনে মাঠে নেমেছিলাম।'

India vs Bangladesh

একইসঙ্গে রোহিত বলেছেন, 'দলের পরিকল্পনা খুব স্পষ্ট ছিল, ম্যাচের ফলাফল করতেই হবে। আমরা এরজন্য বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছি‌লাম, এই সিদ্ধান্ত গুলির ফলাফল উল্টো হতেই পারত। কিন্তু আমরা সঠিক পথেই ছিলাম এবং সাহসী সিদ্ধান্ত গুলি আমাদের অনুকূলে গিয়েছিল।'

এখানেই থেমে না থেকে রোহিত আরও উল্লেখ করেন, এটি একটি ব্যতিক্রমী সিরিজ জয়। আমরা ২৪টি ম্যাচের মধ্যে ২৩টি ধরেছিলাম। ফিল্ডিং কোচ টি দি‌লীপের নেতৃত্বের আমরা সবাই খুবই পরিশ্রম করি, সেটারই ফল আমরা পেয়েছি।'

এদিকে কানপুর টেস্টের পর প্রতিপক্ষ দলের ক্রিকেটারের থেকে উপহার পেলেন রোহিত শর্মা। বাংলাদেশের ক্রিকেটার মেহেদি হাসান রোহিতকে একটি ব্যাট উপহার দেন। আসলে মেহেদি এবং তাঁর কয়েক জন বন্ধু মিলে একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা খুলেছে। সেই সংস্থার তৈরি করা ব্যাটই রোহিতের হাতে উপহার দিলেন বাংলাদেশের এই ক্রিকেটার।

IPL 2025: ধোনিকে ধরে রাখবে চেন্নাই সুপার কিংস? জল্পনার মধ্যে বড় আপডেট দিলেন দলের শীর্ষকর্তা
অন্যদিকে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই লন্ডন চলে গেলেন কোহলি। টি২০ থেকে অবসর নি্য়েছে ফলে নিউজি‌ল্যান্ডের বিরুদ্ধে ফের টেস্টে মাঠে নামবেন তার আগে কয়েক সপ্তাহ ছুটি আছে কোহলির। সেই জন্য লন্ডন চলে গেলেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+