IND vs NZ: রানে ফিরতে মরিয়া রোহিত, দলের আগেই প্রস্তুতি শুরু হিটম্যানের, দেখুন ভিডিও
সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সিরিজে অনায়াসে জয় পেয়েছে ভারত। মাঝে ১৪ দিনের বিশ্রাম পেয়েছেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই প্রস্তুতি শুরু করে দিলেন অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের চারটি ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, জয়ের মধ্যেও তাঁর অফ ফর্ম কিছুটা হলেও চিন্তায় রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ তার পরই বছরের শেষে বর্ডার গাভাসকর ট্রফি। এই দুই সিরিজই ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য। কিন্তু ওপেনিং জুটিতে যশস্বী জয়সওয়াল রান পেলেও ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা।

ঠাসা ক্রীড়াসূচির জন্য বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থদের। যেতে জাদেজা, কোহলি, রোহিত আগেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন ফলে তাঁরাও খেলছেন না এই সিরিজে। মাঝে কয়েক দিনের ছুটিতে আবু ধাবি গিয়েছিলেন রোহিত। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও।
CAPTAIN ROHIT SHARMA has started the practice ahead of the New Zealand Test series. 🇮🇳
— Johns. (@CricCrazyJohns) October 9, 2024
- Captain is getting ready for the Challenge. pic.twitter.com/d8Z4hRrjqc
আবু ধাবি থেকে ফিরেই নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত, কিউয়িদের বিরুদ্ধে রানে ফিরতে কতটা মরিয়া তিনি সেটা তাঁর একাগ্রতা থেকেই প্রমাণিত হল। চলতি সপ্তাহের শেষেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা হতে পারে। মহম্মদ শামি প্রথম ম্যাচে নাও ফিরতে পারেন দলে। তবে নীতীশ রেড্ডিকে দলে নিয়ে বড় চমক দিতে পারেন নির্বাচকরা।












Click it and Unblock the Notifications