Rohit Sharma: টি২০ ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রোহিত? বিশ্বকাপ ফাইনালে হারের পরই বড় সিদ্ধান্তের পথে হিটম্যান
আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন রোহিত শর্মা। একদিনের বিশ্বকাপে ফাইনালে হারের পর থেকেই সাদা বলের ক্রিকেটে তাঁর অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বুধবার বেলাশেষে এল বড় আপডেট। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, রোহিত শর্মাকে আর হয়ত আন্তর্জাতিক টি২০ ম্যাচে খেলতে দেখা যাবে না। খুব দ্রুতই বিষয়টি পরিস্কার হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষকর্তা পিটিআইকে জানিয়েছেন, 'এটা নতুন কোনও বিষয় নয়, এক বছর আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল এবার থেকে শুধু একদিনের ক্রিকেটে এবং টেস্টেই ফোকাস করবেন রোহিত। তিনি বিষয়টি নিয়ে নির্বাচক প্রধানের সঙ্গে কথাও বলেছেন। টি২০-তে ঐচ্ছিক বিষয় হিসাবে থাকবে তাঁর কাছে। এটা সম্পূর্ণ রোহিতের ব্যক্তিগত বিষয়।'

নিজের কেরিয়ারকে চোট মুক্ত রাখার জন্য এবং আরও ফিট থাকতে টি২০ থেকে আগেই নিজেক গুটিয়ে নিয়েছেন রোহিত। সুদূর অতীতে হয়ত আনুষ্ঠানিকভাবে অবসরও নিয়ে নেবেন। আগামী ১ বছরে সাতটি টেস্ট ম্যাচ আগামী ১ বছরে খেলতে হবে। তার উপর আইপিএল আছে। ফলে নিজের উপর ঝকল কমাতে টি২০ আন্তর্জাতিক থেকে সরে যেতে চাইছেন রোহিত।
বর্তমানে টি২০ ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্বের ভার থাকে হার্দিক পাণ্ডিয়ার উপরে। মনে করা হচ্ছে আগামী বছর টি২০ বিশ্বকাপে তাঁর উপরই থাকবে নেতৃত্বের দায়িত্ব।বোর্ড সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে তাতে আপাতত ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফোকাস রোহিতের। সব ঠিকঠাক থাকলে তাঁর নেতৃত্বেই খেলবে দল।












Click it and Unblock the Notifications