Rohit Sharma: ফাইনালে হারের পর নীরবতা ভঙ্গ করলেন রোহিত, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও দিলেন বিরাট আপডেট

বিশ্বকাপ ফাইনাল অতিক্রান্ত হয়েছে কয়েক সপ্তাহ হল। এরমধ্যে ভারতীয় দল অস্ট্রেলিয়া সিরিজ জিতে বর্তমানে প্রোটিয়া সফরে ব্যস্ত। কিন্তু বিশ্বকাপের পর থেকে বিশ্রামেই আছেন রোহিত শর্মা। ফাইনালের হারের ধাক্কায় বিধ্বস্ত হিটম্যান পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। অবশেষে অষ্টম বিবাহ বার্ষিকীর দিনে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা।

মুম্বই ইন্ডিয়ান্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে আবেগতাড়িত রোহিত ব্যাখ্যা দিয়েছেন কীভাবে হারের হতাশা কাটিয়ে উঠে আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। রোহিত বলেছেন, 'বিশ্বকাপ ফাইনালে হারের পর আমার কোনও ধারনা ছিল না কীভাবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠব। কিন্তু আমার পরিবার এবং আমার বন্ধুরা আমাকে আগলে রাখেন। পরিস্থিতিতে সহজ করে তোলার চেষ্টা করতে থাকেন। এটা আমাকে খুবই সাহায্য করে।'

Rohit Sharma

একইসঙ্গে রোহিত বলেন, 'বিশ্বকাপ ফাইনালে হারটা গ্রহণ করাটা সহজ ছিল না, কি‌ন্তু জীবন এগিয়ে চলে। তিন্তু সততার সঙ্গে বললে নিজেকেও সময়ের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু সেই সময় এটা সহজ ছিল না, খুবই কঠিন পরিস্থিতি ছিল।আমি ছোটবেলা থেকেই ৫০ ওভারের বিশ্বকাপ দেখে বড় হয়েছি। গত কয়েক বছর ধরে এই একটা টুর্নামেন্টের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি-পরিকল্পনা করেছি।'

ফাইনালে হার কতটা বেদনাদায়ক ছিল? সেই প্রসঙ্গে রোহিত বলেন, 'এটা অত্যন্ত হতাশাজনক যখন সব চেষ্টা করেও লক্ষ্যপূরণ করা সম্ভব হয় না। তখন ধৈর্য্যচুতি ঘটে।আমাদের পক্ষ থেকে যা যা করণীয় ছিল সবই আমরা করেছিলাম। আমরা টানা ১০ ম্যাচে জিতেও ছিলাম।সব ম্যাচে একেবারে নিখুঁত খেলা যায় না। নিখুঁতের কাছাকাছি যাওয়া সম্ভব হয়।'

ফাইনাতলে হারলেও নিজের দলকে নিয়ে গর্বিত রোহিত শর্মা। তাঁর কথায়, 'আমি যদি এর অন্য দিকে তাকাই, আমি সত্যিই দলকে নিয়ে গর্বিত। আমরা যেভাবে খেলেছি তা অসাধারণ ছিল। প্রতি বিশ্বকাপে এভাবে খেলতে পারা সম্ভব নয়। আমি নিশ্চিত যে আমরা অন্তত ফাইনাল পর্যন্ত যেভাবে খেলেছি, তা মানুষকে অনেক আনন্দ দিতে সক্ষম হয়েছি।'

বিশ্বকাপের পর কেন বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন? সেই প্রসঙ্গে রোহিত বলেন, 'বিশ্বকাপ ফাইনালের পরে, ফিরে আসা খুব কঠিন ছিল এবং আমি এগিয়ে যেতে চেয়েছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে কোথাও যেতে হবে এবং আমার মনকেও হালকা করতে হবে। তাই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলাম।'

আগামী জুন মাসে টি ২০ বিশ্বকাপ কী তাঁকে দেখা যাবে? এই প্রসঙ্গে সরাসরি মুখ না খুললেও রোহিত বলেন, ' মানুষের কাছ থেকে বিশুদ্ধ ভালোবাসা যা আমি পেয়েছি এবং এটা দেখে খুব ভালো লেগেছিল। তাই এটি আপনাকে ফিরে আসার এবং আবার কাজ শুরু করতে ও আরও একটি খেতাব জয়ের ক্ষেত্রে অনুপ্রেরণা দেয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+