Rohit Sharma: "সকলকে খুশি করতে পারব না"! টি২০ বিশ্বকাপের দল নিয়ে বিরাট ইঙ্গিত রোহিতের

Rohit Sharma: টি২০ আন্তর্জাতিক সিরিজ শেষ। এবার টি২০ বিশ্বকাপে ভারতের দল গঠনের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে চলেছে আইপিএলের পারফরম্যান্স। সিনিয়রদের অনুপস্থিতিতে নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন তরুণরা।

শিবম দুবে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ-সেরার পুরস্কারটি ঝুলিতে পুরেছেন। রিঙ্কু সিং যেভাবে খেলছেন তাতে তাঁকে একাদশের বাইরে রাখা হবে অন্যায়। এই পরিস্থিতিতে কয়েকজন তারকাকে যে দলের বাইরে থাকতে হবে, সেই ইঙ্গিত মিলেছে ভারত অধিনায়কের কথায়।

Rohit Sharma: টি২০ বিশ্বকাপের দল নিয়ে বিরাট ইঙ্গিত রোহিতের

রোহিত শর্মা ও বিরাট কোহলি যে টি২০ বিশ্বকাপ খেলবেন তা দিনের আলোর মতো পরিষ্কার। এই পরিস্থিতিতে শুভমান গিল, তিলক বর্মার টি২০ বিশ্বকাপের ঠাঁই হবে না বলেই মনে করা হচ্ছে। হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব দলে এলে কারা বাদ পড়বেন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই জনা দশেক ক্রিকেটারের জায়গা পাকা বলে ইঙ্গিত দিলেন রোহিত।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর রোহিত বলেন, আমরা এখনও ১৫ সদস্যের দল চূড়ান্ত করিনি। তবে ৮-১০ জনের কথা আমাদের মাথায় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন সাজানো হবে। ওয়েস্ট ইন্ডিজে মন্থর উইকেট হতে পারে, সেইমতো দল বাছাই করতে হবে। দল গঠনে তিনি ও হেড কোচ রাহুল দ্রাবিড় যে স্বচ্ছতা বজায় রাখবেন, তা স্পষ্ট করেন হিটম্যান।

রোহিতের কথায় ইঙ্গিত মিলেছে ভালো পারফরম্যান্স করা কয়েকজনও বাদ পড়তে পারেন টি২০ বিশ্বকাপের দল থেকে। জিও সিনেমাকে সাক্ষাৎকার দিতে গিয়ে রোহিত বলেন, যাঁদের দলে নেওয়া হবে তাঁদের বলে দেওয়া হবে কেন তাঁদের নেওয়া হলো। আবার যাঁরা ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার পরেও সুযোগ পাবেন না, তাঁদেরও বলে দেওয়া হবে কেন তাঁদের বাইরে থাকতে হচ্ছে।

দল গঠনের ক্ষেত্রে দলের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন রোহিত। টি২০ বিশ্বকাপে ভারত রয়েছে গ্রুপ এ-তে। আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। ভারতের গ্রুপ পর্বের ম্য়াচগুলি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। রোহিত বলেছেন, সকলকে খুশি করা সম্ভব নয়। অধিনায়কত্ব করতে গিয়ে এটা বুঝেছি।

রোহিতের কথায়, ১৫ জন ক্রিকেটারকেই খুশি করা যায়। তার মধ্যে থেকে আবার খুশি রাখা যায় ১১ জনকে। যাঁরা প্রথম একাদশের বাইরে থাকেন সেই চারজনের মনেও প্রশ্ন আসে বাদ পড়ার কারণ নিয়ে। ফলে সকলকে যখন খুশি রাখা সম্ভব নয়, তখন ফোকাস রাখতে হবে দলের লক্ষ্যের দিকেই। আর কিছুতে নয়।

গতকালের ম্যাচে রোহিতকে স্যুইচ হিটে ছয় মারতে দেখা গিয়েছে। রিভার্স স্যুইপও মেরেছেন। ২০২২ সালে টি২০ বিশ্বকাপের পর গোটা ২০২৩ সাল টি২০ আন্তর্জাতিক খেলেননি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ছোট ফরম্যাটে নিজেকে কার্যকরী রাখতে তিনি যে প্রস্তুতি চালিয়ে গিয়েছেন তা জানালেন টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক শতরানের মালিক।

রোহিতের কথায়, বোলারকে চাপে রাখতে গেলে এই ধরনের শট খেলতে হবে। আমি অনেক অনুশীলন করেছি। বল যখন ঘোরা তখন সোজাসুজি বড় শট খেলা সম্ভব নয়। তখন আলাদা কিছু করতে হয়। গত দু-বছরে প্রচুর স্যুইপ ও রিভার্স স্যুইপ মারা প্র্যাকটিস করেছি। টেস্টেও এমন শট খেলেছি। বিকল্প তৈরি রেখে কখন তা ব্যবহার করতে হবে তা নিজেকেই ঠিক করতে হয়। বল ঘুরছিল, সে কারণেই এই ধরনের শট মারায় জোর দিয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+