ভারত-পাকিস্তান ফাইনাল হবে এশিয়া কাপে, শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর জানিয়ে দিলেন রোহিত শর্মা

ভারত-পাকিস্তান ফাইনাল হবে এশিয়া কাপে, শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর জানিয়ে দিলেন রোহিত শর্মা

এশিয়া কাপ ২০২২-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচটি যত শীঘ্রই সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করবে সমগ্র ভারতীয় দল এবং ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া প্রয়াস চালাবে। একই রকম ভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের স্মৃতি দ্রুত মন থেকে দূর করতে চাইবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

ভারত-পাকিস্তান ফাইনাল হবে এশিয়া কাপে, শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর জানিয়ে দিলেন রোহিত শর্মা

সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর হারের ফলে এশিয়া কাপে ভারতের ভাগ্য টিকে রয়েছে আফগানিস্তানের হাতে। আফগানিস্তান যদি পাকিস্তানকে পরাজিত করতে পারে তা হলেই ভারতের কোনও আশা থাকবে। কিন্তু যতই অঙ্কের হিসেবে এক সুতোয় ঝুলে থাকুক ভারতের ভাগ্য, অতি বড় ভারতীয় সমর্থকও আশা করেন না আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান পরাজিত হবে। অতি বড় মিরাকেল না হলে তা সম্ভব নয় কারণ সব বিভাগেই আফগানিস্তান পিছিয়ে রয়েছে পাকিস্তানের থেকে। তবুও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের পর এক সাংবাদিক রোহিতের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন জানতে চেয়ে যে রোহিত কি ভারত বনাম পাকিস্তান ফাইনাল মিস করছে? জবাবে ভারত অধিনায়ক সহাস্য মুখে বলেন, "হবে। কেন চিন্তা করছো তুমি, হবে হবে।"

শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও তিন জন পেসারের প্রশংসা করেছেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, "(আমার দলের) তিন জন সিমারকে নিয়ে আমি অত্যন্ত খুশি। দুর্ভাগ্যজনক ভাবে আভেষ ফিটনেস টেস্টে ভাল করতে পারেনি। ও অসুস্থ ছিল। আমরা সাধারণত চার জন সিমারে খেলি। কিন্তু বিশ্বকাপের আগে তিন জন সিমার খেলিয়ে দেখে নিতে চাইছিলাম আমরা।" দলগত ভাবে এই হারের কারণ খুঁজে বের করতে হবে জানিয়েছেন রোহিত। তিনি মনে করেন ব্যাটিং-এ ১০-১৫ রান কম করেছে তাঁর দল। তিনি বলেন, "আমাদের ইনিংসের প্রথম পর্ব আরও ভাল ভাবে কাজে লাগাতে পারতাম। ১০-১৫ কম করি আমরা। দ্বিতীয় অর্ধে আমরা ভাল খেলতে পারিনি। যাঁরা মাঠে ছিলেন তাঁরা শিখতে পারবে কোন ধরনের শট খেলা উচিৎ। এই ধনের জিনিস হতেই পারে। এই ধরনের হার আপনাকে শেখাবে দলগত ভাবে কী কী করা যেতে পারে।" অক্টোবর থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। অস্ট্রেলিয়াগামী বিমান ধরার আগে এই ভুল-ত্রুটিগুলি মিটিয়ে নিতে চাইবে ভারতীয় দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+