Rohit Sharma: কোহলিকে অবিকল নকল, রোহিতের এই প্রতিভার পরিচয় আগে পাওয়া‌ যায়নি, দেখুন ভিডিও

বিরাট কোহলির অধিনায়কত্বের সময় রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন কম হয়নি। দুই তারকা ক্রিকেটারের মধ্যে দুরত্বের কাহিনী ছিল ভারতীয় ক্রিকেটের অন্যতম হট টপিক। কিন্তু বিরাট সব ফর্ট্যাট থেকে নেতৃত্ব থেকে অব্যাহতি নেন। ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব উঠে রোহিত শর্মার কাঁধে। কিন্তু তাঁদের মধ্যে দূরত্বের যাবতীয় জল্পনায় জল ঢেলে দেন রোহিত-বিরাট।

এশিয়া কাপ হোক বা আইসিসি একদিনের বিশ্বকাপ, দুই তারকাকেই দেখা যায় কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে লড়াই করছেন। এমনকি মাঠের বাইরেও তাঁরা কো‌নওভাবেই বুঝতে দেন তাঁদের মধ্যে কোনও দূরত্ব রয়েছে। বিরাট কোহলির সঙ্গে রোহিতের সম্পর্ক যে কতটা প্রাণখোলা তা আরও একবার প্রকাশিত হল।

Rohit Sharma

গত কয়েকদিন আগেই হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে গোটা ভারতীয় দল উপস্থিত থাকলেও ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন কোহলি। কিন্তু বিরাটের অভাব পূরণ করে দিলেন রোহিত। সম্প্রতি সমাজ মাধ্যমে সেইদিনের রোহিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কোহলিকে অবিকল নকল করছেন রোহিত শর্মা।

আউট হওয়ার পর বা প্রতিপক্ষ দলের কোনও ব্যাটার আউট হলে কোহলির শরীরী ভাষা কেমন থাকে সেটাই নকল করে দেখালেন হিটম্যান। শুধু কী কোহলি রোহিতের নকল থেকে বাদ গেলেন না ধোনিও। বিশেষ করে ব্যাট ছাড়াই খালি হাতেই মাহির হেলিকপ্টার শর্টের শ্যাডো করে দেখালেন রোহিত।

শুধু বিরাট ধোনি নন, একইসঙ্গে বুমরাহের বোলিম স্টাইলও নকল করতে দেখা যায় রোহিতকে। হিটম্যানের এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। রোহিতের এমন প্রতিভার পরিচয়া আগে পাওয়া যায়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিভয়েছেন বিরাট কোহলি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+