ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুল-চা জুটিকে কি ফের দেখা যাবে একসঙ্গে? জেনে নিন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুল-চা জুটিকে কি ফের দেখা যাবে একসঙ্গে, জেনে নিন

হোয়াইট বল ক্রিকেটে গত বছরই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে বিসিসিআই। বিরাট জামানায় এক প্রকার ব্রাত্য কুলদীপ যাদব আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ডাক পেয়েছেন ভারতের দলে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কুল-চা জুটিকে কি ফের দেখা যাবে একসঙ্গে? জেনে নিন

কুলদীপ ছাড়়াও ভারতীয় শিবিরে রয়েছেন যুজবেন্দ্র চহাল। এর ফলে ফের কুল-চা জুটিকে এক সঙ্গে দেখার প্রত্যাশায় ক্রিকেট প্রেমী ভারতীয়রা। রবিবার সিরিজের প্রথম একদিনের ম্যাচে ক্যারিবিয়ান দলটির বিরুদ্ধে কী খেলতে দেখা যাবে এই দুই স্পিনারকে এক সঙ্গে।

ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলেন রোহিত বলেন, "অতীতেতও চহাল এবং কুলদীপ আমাদের হয়ে অনবদ্য পারফর্ম করেছে এবং ওই সময়ে এরা দু'জনেই যখন এক সঙ্গে খেলেছে তখন অবদান রেখেছে (দলের সাফল্যে)। টিম কম্বিনেশনের জন্য মাঝখানে ওরা দুই জন আলাদা হয়ে গিয়েছিল। আমার মাথায় ওদের দু'জনকে ফের এক সঙ্গে খেলানোর পরিকল্পনা আসে। বিশেষ করে কুলদীপকে।"

রোহিত শর্মার আরও সংযোজন, "ধীরে ধীরে কুলদীপকে পুরনো জায়গায় ফিরিয়ে আনতে চাই আমরা। আমরা চাই না ওকে নিয়ে বেশি তাড়াহুড়ো করতে। পুরনো জায়গায় ফিরে আসার জন্য ওকে কিছুটা সময় দেওয়া জরুরি। এমন কোনও পজিশনে ওকে আমরা ফেলতে চাই না যেখানে এসেই ওর থেকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকে দল। আমার মনে হয় আমাদের জন্য ঠিক মতো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জরুরি। এই দুই ক্রিকেটারই গুরুত্বপূর্ণ। চাহাল দক্ষিণ আফ্রিকায় খেলেছে। কুলদীপ সবে দলে এসেছে। পুরনো রিদিম ফিরে পেতে বেশ কিছু ম্যাচ জরুরি ওর এবং সেটা আমরা বুঝি।"
পাশাপাশি রোহিত এ-ও জানিয়েছেন, ময়াঙ্ক আগারওয়াল বাধ্যতামূলক কোয়ারেন্টাই পর্ব কাটিয়ে উঠতে না পারার জন্য ওপেনিং-এ তাঁর সঙ্গী হবেন ঈষাণ কিষান।

ওডিআই ক্রিকেটে প্রথম দল হিসেবে এক হাজারতম ম্যাচটি খেলতে নামবে ভারত। এখনও পর্যন্ত ৯৯৯টি ম্যাচের মধ্যে ৫১৮ জয় পেয়েছে ভারত এবং ৪৩১ ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+