Ranji Trophy: মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করবেন রোহিত! বিরাটদের অবসর নিয়ে মুখ খুললেন কপিল
অবশেষে রঞ্জি ট্রফি খেলতে চলেছেন রোহিত শর্মা! বিগত কয়েকদিন ধরেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির রঞ্জি ট্রফিতে খেলা নিয়ে জোর জল্পনা চলছিল। খারাপ ফর্মের জন্য তাঁরা সমালোচিত হচ্ছেন বিগত কয়েক মাস ধরেই। প্রাক্তনীরা বারবার পরামর্শ দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটে তাঁদের ফিরতে। এমনকি বোর্ডের পক্ষে পরোক্ষে তাদের নির্দেশ দেওয়া হয়েছে রঞ্জি ট্রফিতে অংশ নেওয়ার জন্য।
মুম্বই দলের হয়ে আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। মঙ্গলবারই মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলের অনুশীলনে ফিরছেন রোহিত। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে মঙ্গলবার মুম্বই এর রঞ্জি ট্রফি দলের সঙ্গে অনুশীলন করতে পারেন রোহিত শর্মা। রোহিত সর্বশেষ ২০১৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। রোহিত ২০১৮ সাল থেকে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে আছেন।

পিটিআইয়ের তথ্য অনুসারে, বিসিসিআই তারকাদের ঘরোয়া ম্যাচের জন্য উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই বলেছে যে যারা লাল বলের ক্রিকেটে প্রতিশ্রুতিবদ্ধ তাদের অবশ্যই রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে হবে।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতই অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে জোর চর্চা চলছে।তাৎপর্যপূর্ণ বিষয় হল এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়নি। আগামী ১৮ বা ১৯ জানুয়ারি হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে না গেলেও অধিনায়ক যিনি হবেন তাঁকে পাকিস্তানে যেতে হতে পারে কারণ আইসিসি ইভেন্টে ফটোশ্যুট থাকে সঙ্গে অধিনায়কদের যৌথ সাংবাদিক সম্মেলন। ফলে রোহিতকে কয়েক ঘণ্টার জন্য হলেও পাকিস্তানে যেতে হতে পারে।
।
রোহিত- বিরাটদের অবসর নিয়ে মুখ খুলেছেন কপিল দেবও। তবে তিনি বলেছেন, তাঁরা অনেক বড় খেলোয়াড়। আমি আশা করি যখন তারা মনে করবে তখনই খেলা থেকে অবসর নেওয়াক সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি বাইরে থেকে এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। একইসঙ্গে জসপ্রীত বুমরাহ এবং তাঁর মধ্যে বার বার তুলনা না টানার জন্য মানুষের কাছে অনুরোধ করেছেন কপিল দেব।












Click it and Unblock the Notifications