ইন্দোর টেস্ট জিতে আমেদাবাদে ভারত নিতে চাইছে ওভালের প্রস্তুতি, গ্রিনটপে খেলার ইঙ্গিত রোহিতের

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে কাল থেকে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয়। এই টেস্টেই সিরিজ পকেটে পুরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইছে ভারত। আমেদাবাদ টেস্ট গ্রিনটপে খেলার ইচ্ছা রোহিতের।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে কাল থেকে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট। ইতিমধ্যেই ভারতীয় দলের ভাবনায় ঢুকে পড়ল ওভাল। জুনের ৭ থেকে ১১ তারিখ ইংল্যান্ডের এই স্টেডিয়ামেই হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ফাইনালে উঠতে ভারতকে আর দুটির মধ্যে একটি টেস্টে অস্ট্রেলিয়াকে হারালেই চলবে।

ইন্দোরেই ৩-০ চাইছে ভারত

ইন্দোরেই ৩-০ চাইছে ভারত

হোলকার স্টেডিয়ামে লাল মাটির পিচ থাকছে। বাউন্স থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও স্পিনাররাই সাহায্য পাবেন বেশি। ভারত ইন্দোরেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চাইছে। সেক্ষেত্রে আমেদাবাদ টেস্টে ওভালের মহড়া সেরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কেন না, শ্রীলঙ্কার অঙ্কের নিয়মে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও ভারত ও অস্ট্রেলিয়াই খেতাবি লড়াইয়ে নামার বিষয়ে এগিয়ে রয়েছে। ওভালে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে অজি পেসারদের আমেদাবাদে সামলে নিয়ে নিজেদের উন্নতির রাস্তা খোলা রাখার পরিকল্পনা রয়েছে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাদের। রোহিত এদিন বলেন, এটা ঠিক যে আমরা আগের ম্যাচে চাপে পড়েছিলাম। সেটা আর হতে দেওয়া চলবে না।

গ্রিনটপে চতুর্থ টেস্ট খেলার পরিকল্পনা

গ্রিনটপে চতুর্থ টেস্ট খেলার পরিকল্পনা

২০১৭-১৮ মরশুমে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ভারতীয় দল ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রিনটপে টেস্ট খেলেছিল। সেই ম্যাচে যে ৩৫টি উইকেট পড়েছিল তার ৩২টি গিয়েছিল সিমারদের ঝুলিতে। ইন্দোরে ভারত ৩-০ ব্যবধানে লিড নিয়ে সিরিজ পকেটে পুরে ফেলতে পারলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তেমনই কিছু করার ইঙ্গিত আজ দিলেন রোহিত। যদিও ওভাল টেস্টে রোহিত প্রথম একাদশে চাইবেন পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। গতকাল শার্দুলের বিয়ে হয়েছে, রোহিত ইন্দোর যাওয়ার আগে শার্দুলের বিয়ের প্রাক্কালে হওয়া অনুষ্ঠানে যোগ দেন। শার্দুল মাসখানেক ধরে খেলার মধ্যে নেই। চলতি টেস্ট সিরিজেও নেই, শার্দুলকে রাখা হয়েছে তিন ম্যাচের একদিনের সিরিজের দলে।

ওভালের প্রস্তুতি দেশেই

ওভালের প্রস্তুতি দেশেই

রোহিত আজ বলেন, আমেদাবাদ গ্রিনটপে খেলা নিয়ে কথা হচ্ছে। ওইরকম উইকেটে খেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ফাইনালের পরিকল্পনায় নিশ্চিতভাবেই থাকবেন শার্দুল। আমি জানি না শার্দুল কতটা তৈরি, তাঁর সম্প্রতি বিয়ে হয়েছে। কত ওভার তিনি সম্প্রতি বল করেছেন সেটাও জানি না। তবে তাঁকে নিয়ে ভাবনাচিন্তা চলছে। আমরা যদি ইন্দোর টেস্টে জিতে তাহলে আমেদাবাদ টেস্টে আলাদা পরিকল্পনা করা হতেই পারে। তবে আপাতত ইন্দোর টেস্টেই ফোকাস স্থির রাখছেন রোহিত। তিনি বলেন, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলে সেটা দারুণ হবে। কিন্তু আমাদের ফাইনাল হার্ডলটা টপকাতে হবে। ইন্দোর টেস্ট জিততে হবে। কীভাবে তা সম্ভব হয় সেদিকেই আমাদের যাবতীয় ফোকাস। খুব বেশি দূরের কিছু নিয়ে ভাবছি না। ইন্দোরের পরও টেস্ট রয়েছে, দু মাসের আইপিএল খেলে তবে ওভালের ফাইনাল।

কেউই বাড়তি সুবিধা পাবে না

কেউই বাড়তি সুবিধা পাবে না

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বৈরথ উপভোগ্য হবে বলেই ধারণা রোহিতের। তিনি বলেন, দুই দলের কাছেই ওটা আলাদা রকমের লড়াই। আমরা আগে পরের টেস্ট জিতে ফাইনালে ওঠা নিশ্চিত করতে চাই। কিন্তু মনে হচ্ছে ভারত আর অস্ট্রেলিয়াই ফাইনাল খেলবে। নিরপেক্ষ দেশে উত্তেজক খেলাই হবে। কেউই হোম অ্যাডভান্টেজ পাবে না, কন্ডিশনের সুবিধাও পাবে না। গত কয়েক বছরে ভারত অনেক ক্রিকেট ম্যাচ খেলেছে ইংল্যান্ডে। শ্রীলঙ্কার সামনেও ফাইনালে ওঠার সুযোগ আছে। তারাও ইংল্যান্ডে অনেক ম্যাচ খেলেছে। ফলে ফাইনালে যারাই উঠুক তারাই নিজেদের পরিচিত পরিবেশে ফাইনাল খেলতে পারবে না। ফাইনালের লড়াই ভালোই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+