ডন ব্র্যাডম্যানকেও টপকে গেলেন রোহিত শর্মা, বিস্তারিত জেনে নিন


 রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে, লাল বলের ক্রিকেট কেরিয়ারের প্রথম দ্বিশতরান করেছেন রোহিত শর্মা।

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে, লাল বলের ক্রিকেট কেরিয়ারের প্রথম দ্বিশতরান করেছেন রোহিত শর্মা। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহবাগের পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করার নজিরও গড়েছেন হিটম্যান। একই দিনে টেস্টে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন ভারতের ডান হাতি ওপেনার। কোন সে নজির, এক নজরে দেখে নিন।

ঘরের মাঠে অপ্রতিরোধ্য রোহিত

ঘরের মাঠে অপ্রতিরোধ্য রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত টেস্ট সিরিজেও যাঁকে ভারতের প্রথম একাদশের বাইরে রাখা হয়েছিল, সেই রোহিত শর্মাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে কার্যত রাজ করলেন। সিরিজে তিন বার তিন অঙ্কের ঘর টপকানো হিটম্যানের দেশের মাটিতে টেস্টে ব্যাটিং গড় ৯৯.৮৪ বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা। ১৮টি ইনিংসে ১২৯৮ রান করেছেন হিটম্যান।

ব্র্যাডম্যানকে টপকে

ব্র্যাডম্যানকে টপকে

ঘরের মাঠে টেস্টে ব্যাটিং গড়ে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানকে টপকে গিয়েছেন রোহিত শর্মা। দেশের মাটিতে ৫০টি টেস্টে ৪৩২২ রান করেছেন ব্র্যাডম্যান। তাঁর ব্যাটিং গড় ৯৮.২২। যা রোহিতের থেকে কম।

রাহানের সঙ্গে পার্টনারশিপ

রাহানের সঙ্গে পার্টনারশিপ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে ২৬৭ রানের পার্টনারশিপ হয় রোহিত শর্মার। যা রেকর্ড বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

 আগের সর্বোচ্চ

আগের সর্বোচ্চ

২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। সেই ম্যাচে ১৭৭ রান করেছিলেন হিটম্যান। এতদিন সেটাই ছিল রোহিতের টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টে তা টপকে যান টিম ইন্ডিয়ার ওপেনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+