বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ধোনি ও কোহলিকে টপকে গেলেন রোহিত

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ধোনি ও কোহলিকে টপকে গেলেন রোহিত

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি হেরে তীব্র সমালোচনার মুখে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারত। ম্যাচে হিটম্য়ানের ব্যাটও শান্ত থাকায় হতাশ হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা। তবে এই ম্যাচেই ভারতীয় লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকে টপকে গেলেন রোহিত শর্মা।

ধোনিকে টপকে গেলেন রোহিত

ধোনিকে টপকে গেলেন রোহিত

দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ছিল এই ফর্ম্যাটে রোহিত শর্মার ৯৯তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড ছিল লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির। দিল্লিতে অগ্রজর সেই রেকর্ড টপকে গেলেন হিটম্য়ান।

বিশ্ব তালিকায় দ্বিতীয়

বিশ্ব তালিকায় দ্বিতীয়

দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে সর্বাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটারদের বিশ্ব তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা। ছুঁয়ে ফেললেন পাকিস্তানি লেজেন্ড শাহিদ আফ্রিদিকে (৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ)। ১১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি তালিকার প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক।

বিরাটকে টপকে গেলেন রোহিত

বিরাটকে টপকে গেলেন রোহিত

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারলেও এদিনই রান সংগ্রাহকের তালিকায় বিরাট কোহলিকে টপকে গেলেন রোহিত শর্মা। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বিরাট। পরিবর্তে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করছেন রোহিত।

কাঁর কত রান

কাঁর কত রান

ভারতের হয়ে ৬৭টি টি-টোয়েন্টি ইনিংস খেলে ২৪৫০ রান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। এতদিন সেটাই ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান। দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৯ রান করেছেন হিটম্যান। তবু সেই সৌজন্যে টি-টোয়েন্টিতে ২৪৫২ রান করে বিরাটকে টপকে গিয়েছেন রোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+