শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপকদের ধন্যবাদ জানালেন খেলরত্ন রোহিত

শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপকদের ধন্যবাদ জানালেন খেলরত্ন রোহিত

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, দেশের সর্বকালের সেরা অধিনায়ক এমএস ধোনি ও টিম ইন্ডিয়ার বর্তমান নেতা বিরাট কোহলির পর ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে খেলরত্ন পুরস্কার জিতেছেন রোহিত শর্মা। এরপর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন হিটম্যান। প্রত্যেককে ধন্যবাদও জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপকদের ধন্যবাদ জানালেন খেলরত্ন রোহিত

আইপিএল খেলতে শুক্রবার সপরিবারে আমিরশাহী উড়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। সেদিনই তাঁকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। সে খবর পাওয়া মাত্রই হিটম্যানকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছেন নেটিজনরা। ব্যস্ততার মধ্যে শুভানুধ্যায়ীদের শুক্রবার কোনও প্রতিক্রিয়া জানাতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। একদিন পর সেই কাজটিই সারলেন রোহিত। সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও বার্তা পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন হিটম্যান। সেটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

২০১৯ বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক (৬৪৮ রান) হওয়া রোহিত শর্মা ওই টুর্নামেন্টে পাঁচটি শতরান করেন। যা এক রেকর্ড। ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান যে রোহিতেরই, তা আর বলার অপেক্ষা রাখে না। ওই বছর ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক রান সংগ্রাহকও হন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Thank you for all your wishes and lots of love. <a href="https://t.co/vbKaTbfwd7">pic.twitter.com/vbKaTbfwd7</a></p>— Rohit Sharma (@ImRo45) <a href="https://twitter.com/ImRo45/status/1297131259412520960?ref_src=twsrc%5Etfw">August 22, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভারতীয় দলের জার্সিতে ৩২টি টেস্ট, ২২৪টি ওয়ান ডে ও ১০৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। তিন ফর্ম্যাটে যথাক্রমে ২১৪১, ৯১১৫ ও ২৭১৩ রান করেছেন হিটম্যান। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে-তে তিনটি দ্বিশতরানের মালিক রোহিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+