ড্রেসিং রুম থেকে মায়াঙ্কের উদ্দেশে রোহিতের হাত নাড়ানো নির্দেশে হাসির রোল, বিস্তারিত জেনে নিন
ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিশতরান করেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান। আর সেই নজির গড়ার সময় ড্রেসিং রুম থেকে দেওয়া অধিনায়ক বিরাট কোহলির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন মায়াঙ্ক। টিম ইন্ডিয়ার অধিনায়কের সেই নির্দেশ ও ভারতীয় ওপেনারের জবাবের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তখন দেড়শো করে ড্রেসিং রুমের দিকে ব্যাট তুলেছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ঠিক সেই সময় ভারত অধিনায়ক বিরাট কোহলি হাত নাড়িয়ে দলের ওপেনারকে ২০০ করার নির্দেশ দেন। সেই কথা রাখেন মায়াঙ্ক। দ্বিশতরান করে ড্রেসিং রুমে বসে থাকা অধিনায়কের দিকে তার সংকেতও দেন। ঠিক সেই সময়ই ঘটে যায় আরও একটি ঘটনা। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একই ভাবে।
@ImRo45 😂😂#INDvBAN #IndvsBan pic.twitter.com/szpd4qWl1x
— Nishant Rathore (@CriciCism) November 15, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>মায়াঙ্ক আগরওয়াল দ্বিশতরান করার পর মাঠের ড্রেসিং রুমের একদম ভিতরের ঘর থেকে বেরিয়ে আসেন রোহিত শর্মা। অধিনায়ক বিরাট কোহলিকে অতিক্রম করে সামনে এগিয়ে মায়াঙ্ক ও তাঁর ব্যাটিং পার্টনার রবীন্দ্র জাদেজাকে হাত খোলার নির্দেশ দেন। রোহিত যেভাবে হাত ঘুরিয়ে ও শরীর নাচিয়ে সেই নির্দেশ দেন, তাতে হাসির কলরব ওঠে ভারতীয় ড্রেসিং রুমে। রোহিতের কাণ্ড দেখে হেসে ফেলেন অধিনায়ক বিরাট কোহলিও। সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে।
Click it and Unblock the Notifications