রোহিত শর্মার অধিনায়কোচিত শতরানে নাগপুর টেস্টে ভারতের লিড, মিডল অর্ডারের ব্যর্থতাও ঢাকলেন হিটম্যান

নাগপুর টেস্টে অধিনায়কোচিত শতরান হাঁকালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট কেরিয়ারের নবম শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান টপকে গিয়েছে ভারত।

নাগপুর টেস্টে অধিনায়কোচিত শতরান রোহিত শর্মার। মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে অনবদ্য ইনিংস খেলে আপাতত ভারতের লিড বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন হিটম্যান। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে তথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের প্রথম শতরানটি রোহিত পূর্ণ করলেন ১৭১ বলে।

রোহিতের শতরান

রোহিতের শতরান

রোহিত শর্মা কেরিয়ারের ৪৬তম টেস্ট খেলছেন নাগপুরে। তার মধ্যে ২১টি দেশের মাটিতে। ভারতের মাটিতে এদিন অষ্টম শতরানটি তিনি পেয়ে গেলেন। বিদেশের মাটিতে তাঁর একমাত্র শতরানটি পেয়েছিলেন ২০২১ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে (২৫৬ বলে ১২৭)। সেই শতরানের পর এদিন ফের শতরান এলো রোহিতের ব্য়াট থেকে। উইকেটের এক প্রান্তে যখন একের পর উইকেট পড়ছে, তখন অন্য প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ইনিংস উপহার দেন রোহিত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম, অধিনায়ক হিসেবেও

রোহিত এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি টেস্ট শতরান পেয়েছেন। রাঁচিতে ২১২, বিশাখাপত্তনমে ১৭৬ ও ১২৭ রানের ইনিংস খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে করেছিলেন ১৭৭ এবং মুম্বইয়ের ওয়াংখেড়েতে অপরাজিত ১১১। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১ এবং নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১০২ রানের ইনিংসও উপহার দিয়েছিলেন। নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে রোহিত এবার পেলেন দ্বিতীয় টেস্ট শতরান। সেঞ্চুরি পূর্ণ করার সময় রোহিতের নামের পাশে ছিল ১৪টি চার ও ২টি ছয়।

ব্যর্থ মিডল অর্ডার

ব্যর্থ মিডল অর্ডার

অবশ্য ভারতীয় মিডল অর্ডার এদিন একেবারেই ভরসা দিতে পারেনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৭৭ রানের জবাবে গতকাল দিনের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৭৭। নাইটওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিন ২টি চার ১টি ছয়ের সাহায্যে ৬২ বলে ২৩ রান করেন। চেতেশ্বর পূজারা ১৪ বলে ৭ রানের বেশি করতে পারেননি। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ৫২ ওভারে ৩ উইকেটে ১৫১। লাঞ্চের পর প্রথম বলেই টড মার্ফির শিকার হন বিরাট কোহলি। ২টি চারের সাহায্যে ২৬ বলে ১২ রান করে তিনি কট বিহাইন্ড হন। ভারতের চতুর্থ উইকেটটি পড়ে ১৫১ রানে। এরপর ৬০তম ওভারের প্রথম বলে সূর্যকুমার যাদবকে ফেরান নাথান লিয়ঁ। অভিষেক টেস্টে সূর্য ২০ বলে ৮ রান করেন। ভারত পঞ্চম উইকেট হারায় ১৬৮ রানে।

মার্ফি-ভরসায় অজিরা

মার্ফি-ভরসায় অজিরা

অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক স্মরণীয় করে রাখলেন স্পিনার টড মার্ফি। তিনি লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছেন। নাথান লিয়ঁ বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারীর তালিকায় হরভজন সিংকে ধরে ফেললেন এদিন সূর্যর উইকেটটি তুলে নিয়ে। রোহিত ও জাদেজা এখন ভারতের লিড বাড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+