India vs Bangladesh: টেস্টে নয়া অস্ত্রে শান দিচ্ছেন রোহিত, বোলিংয়ে বিকল্প বাড়াতে নয়া চমক গম্ভীরের

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে ভারতীয় দলের প্রস্তুতি শিবির।সদ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দল। তাই শাকিব-শান্তোদের বিরুদ্ধে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারতীয় দল।

বাংলাদেশের স্পিন অ্যাটাক বেশ শক্তিশালী। তাই শাকিবদের সামলাতে নতুন অস্ত্রে শান দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান পু‌ল শটে সিদ্ধহস্ত। কঠিন বলকেও তিনি পুল শটে মাঠের বাইরে ফেলে দিতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর অস্ত্র হতে পারে রিভার্স সুইপ। যা সাধারণত স্পিন বোলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে দেখা যায়।

India vs Bangladesh

বাংলাদেশ বোলিং আক্রমণে সবচেয়ে বেশি ধারাল অস্ত্র দলের স্পিনাররা। অন্যদিকে ভারতীয় ব্যাটারদের স্পিন খেলার দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সম্প্রতি। কিন্তু এবার যাতে সমস্যা না হয় তার জন্য আগে থেকেই সচেষ্ট রোহিত এবং অন্য ব্যাটাররা।

সেই রোগ সারাতেই যেন বাড়তি সচেষ্ট অধিনায়ক নিজেই। চেন্নাইয়ে নেট প্র্যাক্টিসের সময় সাবলীলভাবে রিভার্স স্যুইপ খেলতে দেখা গিয়েছে রোহিতকে। বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলরাও স্যুইপ শট খেলার প্রতি বাড়তি মনোযোগ দিচ্ছেন মহড়ায়। সব মিলিয়ে বাংলাদেশ স্পিনারদের মহড়া নেওয়ার জন্য ভারতীয় ব্যাটিং তৈরি বলেই মনে করা হচ্ছে।

ব্যাটিংয়ের প্রস্তুতির পাশাপাশি চমক থাকতে পারে বোলিংয়েও। কোচ গম্ভীর দলে চান বেশি করে অল রাউন্ডার, সেটা শুধু সীমিত ওভারের ক্রিকেটে নয় টেস্টেও। শ্রীলঙ্কার মাটিতে রিঙ্কু, সূর্যকুমারদের দিয়ে বল করিয়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও সেরকম কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, অশ্বিন-জাদেজার পাশাপাশি স্পিন বোলিং নিয়ে তৈরি যশস্বী জয়সওয়ালও। নেটে লেগ স্পিন করতে দেখা যায় তাঁকে।

চিপকে লাল মাটির উইকেটে খেলা হতে পারে। এই উইকেট বেছে নেওয়ার আরও একটি কারণ হল শাকিবদের উপর চাপ তৈরি করা। কারণ বাংলাদেশের ক্রিকেটারেরা ঘরের মাঠে কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত। সেই পিচ মন্থর। ভারত তাই বাংলাদেশের বিরুদ্ধে এমন পিচ চাইছে যেখানে লাল মাটির প্রাধান্য রয়েছে। পিচে ঘাসও থাকবে ফলে পেসাররা কিছুটা সুবিধা পাবে।

২৭ সেপ্টেম্বর থেকে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট কানপুরে। রোহিত-বিরাট-বুমরাহর মতো তারকাদের নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া। টেস্টে প্রথমবার পরীক্ষার মুখে পড়ছেন কোচ গৌতম গম্ভীর।এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান আরও শক্তিশালী করাই লক্ষ্য ভারতের।বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ভারতের দীর্ঘ টেস্ট মরশুমের সূচনা করবে যেখানে তারা আগামী ৫ মাসে ১০টি ম্যাচ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+