Rohit Sharma: কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা…, আইপিএলের মধ্যেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন রোহিত
মাটির বাইরে যতই শান্ত থাকুক না কেন খেলার সময় মাঠের মধ্যে চূড়ান্ত আগ্রাসী মেজাজেই দেখা যায় রোহিত শর্মাকে। বিশেষ করে ফিল্ডিং করার সময় সতীর্থ কোন ক্রিকেটার ভুল ত্রুটি করলেই রোহিত উত্তেজিত হয়ে যান। এমনকি কোন জুনিয়র ক্রিকেটার ভুল ত্রুটি করলে বকাঝকা করে দেন হিটম্যান। স্টাম্প মাইকে বারবারই রোহিতের এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে আছে।
২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট চলাকালীন এই ধরনর একটি ঘটনা ঘটে। বিশাখাপত্তনমে তৃতীয় টেস্ট ম্যাচে রোহিত ভারতীয় ফিল্ডারদের উপর একটু রেগে গিয়েছিলেন এবং ফিল্ডারদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ বাগানে ঘোরাঘুরি করলে তাঁর জন্য ভালো হবে না। কেন এই কথা বলেছিলেন অবশেষে তার ব্যাখ্যা দিলেন রোহিত শর্মা।

আইপিএলের মধ্যেই একটি সম্প্রচারকারী চ্যানেলের সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেছেন, বিশাখাপত্তনমে আমি ওভার শেষ হতে দেখলাম আমাদের দলের ক্রিকেটটাররা অবসর সময় হাঁটছিল। তারা যেন মনে হচ্ছিল বাগানে ঘুরছে, মাঠে কেউ দৌড়াচ্ছিল না মাঠে কারো তাড়াহুড়ো ছিল না। সেই সময় আমাদের স্পিনাররা উভয় প্রান্ত থেকে বল করছিল। খেলাটি খুব কঠিন ছিল সেই সময়। একটা সরু সুতোর উপর ঝুলছিল খেলার ভাগ্য, কিন্তু সেই ম্যাচটা আমাদের জিততেই হত।
রোহিত একইসঙ্গে বলেছেন, আমি তাই সকল খেলোয়াড় থেকে বলেছিলাম আমাদের অতিরিক্ত প্রচেষ্টা দরকার। কিন্তু মাঠে সেই সময় তারা অতটা সিরিয়াস ছিল না। তাই আমি প্রথম দু তিনবার দেখলাম তারপর বললাম এভাবে চলতে পারেনা, এভাবে ম্যাচ জেতা যায় না। প্রতিপক্ষ দল সেইসময় একটা পার্টনারশিপ তৈরি করেছিল আর আমরা উইকেট পেতে মরিয়া ছিলাম। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার ছিল কিন্তু সেই সময় দেখেছিলাম সবাই নিজেদের নিয়ে ব্যস্ত যা আমার পছন্দ হয়নি। তাই এই ধরনের মন্তব্য করেছিলাম।
রোহিতের সেই মন্তব্য নিয়ে ক্রম বিতর্ক হয়নি সোশ্যাল মিডিয়া অনেকেই অনেক রকম মন্তব্য করেছিল। স্টাম্প মাইকে বলা তার এই কথাটা বেশ ভাইরাল হয়ে ওঠে। রোহিত ইনস্টাগ্রামে তরুণ প্লেয়ারদের সঙ্গে ছবি স্টোরি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন , এরাই বাগানে ঘোরাঘুরি করা বাচ্চা।
সব মিলিয়ে নিজের মন্তব্য নিয়ে ফের একবার খোলাখুলি মন্তব্য করলেন রোহিত শর্মা। বর্তমানে আইপিএলে মগ্ন রোহিত। এরপরই ইংল্যান্জ সফর রয়েছে ভারতীয় দলের।












Click it and Unblock the Notifications