টেস্টে ডন ব্র্যাডম্যানের কোন রেকর্ড ছুঁলেন রোহিত শর্মা, এক নজরে দেখে নিন

টেস্টে ডন ব্র্যাডম্যানের কোন রেকর্ড ছুঁলেন রোহিত শর্মা, এক নজরে দেখে নিন

বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৫ রানে অপরাজিত রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এই টেস্টেই মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানের এক অনন্য রেকর্ড ছুঁলেন হিটম্যান। সে কোন রেকর্ড, এক নজরে দেখে নিন।

ডন ব্র্যাডম্যানের রেকর্ড

ডন ব্র্যাডম্যানের রেকর্ড

ঘরের মাঠে ৫০টি টেস্ট ইনিংসে ৪৩২২ রান করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় লেজেন্ড ডন ব্র্যাডম্যান। তাঁর ব্যাটিং গড় ৯৮.২২। এতদিন এই রেকর্ড অক্ষতই ছিল।

ডনকে ছুঁলেন রোহিত

ডনকে ছুঁলেন রোহিত

দেশের হয়ে প্রথমবার টেস্টে ওপেন করতে নামা রোহিত শর্মা সাদা জার্সিতে ঘরের মাঠে ১৫টি ইনিংসে ৮৮৪ রান করেছেন। তাঁর ব্যাটিং গড়ও ৯৮.২২। প্রথম ইনিংসে এখনও আউট হননি রোহিত। লেজেন্ড ডন ব্র্যাডম্যানকে ছুঁয়েও আশ্চর্য নির্লিপ্ত হিটম্যান।

উচ্ছ্বসিত আইসিসি

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার এই ইনিংসে উচ্ছ্বসিত আইসিসি। টুইটের মাধ্যমে তারা হিটম্যানকে শুভেচ্ছা জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+