রোহিত স্পর্শ করলেন বিরাট-কীর্তি, নাগপুরের শতরানে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে অনন্য নজির

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে শক্ত ভিতে দাঁড় করায় রোহিত শর্মার টেস্ট কেরিয়ারের নবম শতরান। এই ইনিংস খেলার ফাঁকে একাধিক নজিরও গড়লেন হিটম্যান।

নাগপুর টেস্টে অধিনায়কোচিত শতরান করলেন রোহিত শর্মা। ১৫টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২১২ বলে ১২০ রান করেন তিনি। প্যাট কামিন্সের বলে বোল্ড হওয়ার আগে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ততক্ষণে ভারতকে লিড পাইয়ে দিয়েছেন হিটম্যান। নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে দ্বিতীয় তথা কেরিয়ারের নবম টেস্ট শতরানে একাধিক নজির গড়লেন রোহিত শর্মা।

বিরাটের কীর্তি ছুঁলেন রোহিত

বিরাটের কীর্তি ছুঁলেন রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম টেস্ট শতরান পেলেন রোহিত। তাও আবার প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফিতে নেতৃত্ব দিতে গিয়ে। এই শতরানের মাধ্যমে বিরাট কোহলির কীর্তিও স্পর্শ করলেন রোহিত। ২০১৪ সালে অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে প্রথমবার নেতৃত্ব দিতে গিয়ে দুই ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন কিং কোহলি। কোহলির পর রোহিত এবার অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে নেমে হাঁকালেন দুরন্ত শতরান।

ব্র্যাডম্যানের পরেই

ব্র্যাডম্যানের পরেই

রোহিতের এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান ছিল ৬৩। ২০১৮ সালে মেলবোর্ন টেস্টে। ভারতের দশম অধিনায়ক হিসেবে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান পেলেন হিটম্যান। দেশের মাটিতে টেস্ট গড়ের নিরিখে রোহিত রয়েছেন ডন ব্র্যাডম্যানের পরেই। ব্র্যাডম্যান দেশের মাটিতে ৫০টি টেস্ট ইনিংসে ৪৩২২ রান করেছিলেন। ব্যাটিং গড় ৯৮.২। নাগপুর টেস্টের প্রথম ইনিংসের পর দেখা যাচ্ছে, রোহিত ২১টি টেস্টের ৩১ ইনিংসে ১৮৮০ রান করেছেন, ৮টি শতরান ও ৬টি অর্ধশতরান। ব্যাটিং গড় ৭৫.২০।

অনন্য নজির

বিশ্বের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবেও অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। তিনিই একমাত্র অধিনায়ক যার তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে শতরান রয়েছে এবং একদিনের আন্তর্জাতিকেও ২০০ রানও করেছেন। বিশ্বের চতুর্থ অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটেই শতরানের নজির তৈরি করলেন। পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি ও শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের এই নজির রয়েছে।

ভারত জয়ের গন্ধ পাচ্ছে

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৭৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩২১। এগিয়ে ১৪৪ রানে। রোহিত শর্মা ১২০ রান করেছেন, তাঁকে আউট করেন প্যাট কামিন্স। রবীন্দ্র জাদেজা ১৭০ বল খেলে ৬৬ ও অক্ষর প্যাটেল ১০২ বলে ৫২ রানে ক্রিজে রয়েছেন।লোকেশ রাহুল ২০, রবিচন্দ্রন অশ্বিন ২৩, চেতেশ্বর পূজারা ৭, বিরাট কোহলি ১২, সূর্যকুমার যাদব ৮, শ্রীকার ভরত ৮ রান করে আউট হন। টড মার্ফি অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছেন ৫ উইকেট। নাথান লিয়ঁ পেয়েছেন ১টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+