করোনা সংকট মোকাবিলায় মোদীর ত্রাণ তহবিলে মানবিক রোহিত শর্মা
করোনা সংকট মোকাবিলায় মোদীর ত্রাণ তহবিলে মানবিক রোহিত শর্মা
করোনার বিরুদ্ধে যোদ্ধা রোহিত শর্মা। প্রধানমন্ত্রী মোদীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতীয় দলের সীমিত ওভারের সহঅধিনায়ক হিটম্যান।

প্রধানমন্ত্রীর ত্রাণে কত সাহায্য রোহিতের
করোনা আটকাতে এখন দেশজুড়ে এখন ২১ দিনের লকডাউন চলছে। এই পরিস্থিতিতে চিকিৎসা ও গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিতে বিপুল সাহায্যের প্রয়োজন। কঠিন পরিস্থিতিতে ক্রিকেটাররা নিজেদের সাধ্যমত সাহায্য করছেন। এবার ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা প্রধানমন্ত্রীর আপতকালীন রিলিফ ফান্ডে ৪৫ লক্ষ টাকা দান করেছেন।

মহারাষ্ট্র সরকারকে সাহায্য় রোহিতের
প্রধানমন্ত্রীর তহবিলে সাহায্য ছাড়াও মহারাষ্ট্রের সরকারের ত্রাণ তহবিলে হিটম্যান ২৫ লক্ষ টাকা দান করেন।

কুকুরদের জন্যেও ভাবছেন হিটম্যান
জাতীয় সংকটের মুহূর্তে গরীব মানুষদের মুখে খাবার তুলে দেওয়া কথা ভেবেছেন হিটম্যান।সেকারণে গরীব মানুষদের মুখে খাবার তুলে দিতে ৫ লক্ষ টাকা ও রাস্তার কুকুরদের এই অসময়ে খাবারের যোগান দিতে ৫ লক্ষ টাকা দান করেছেন।

রায়না-সচিনদের অবদান
উল্লেখ্য সুরেশ রায়না কেন্দ্র ও রাজ্য মিলিয়ে ৫২ লক্ষ ও সচিন তেন্ডুলকর কেন্দ্র-রাজ্য মিলিয়ে ৫০ লক্ষ দান করেছেন। পিভি সিন্ধু করোনা মোকাবিলায় ১০ লক্ষ দান করেছেন। সাংসদ গম্ভীর ও মেরি কম সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা করে দান করেছেন। সেই সঙ্গে দুই সাংসদই তাঁদের একমাসের বেতন দান করোনা সংকট মোকাবিলার আপতকালীন ফান্ডে দান করেছেন।












Click it and Unblock the Notifications