'১০০% লাভ লাভ'- প্রেমদিবসে স্ত্রী কে ভালোবাসার উপহার 'হিটম্যান' রোহিতের

প্রেমদিবস বলে কথা, আর যাঁকে লেডি লাক মানেন তাঁকে উপহার দেবেন না , স্ত্রী - ঋতিকা সজদে কে দেওয়া উপহার নিয়ে ছবি পোস্ট করলেন রোহিত।

ভারতীয় ওপেনার রোহিত শর্মা রান খরা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে রানে ফিরছেন। আর যে সে রানে ফেরা নয় একেবারে শতরান হাঁকিয়েছেন হিটম্যান। বাকি চারটি ম্যাচে যেখানে স্কোর ছিল ৪০ সেখান থেকে একেবারে ধামাকা। মূলত রোহিতের শতরানে ভর দিয়েই পোর্ট এলিজাবেথের ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ দুটোই জিতে নিয়েছে ভারত।

'১০০% লাভ লাভ'- প্রেমদিবসে স্ত্রী কে ভালোবাসার উপহার 'হিটম্যান' রোহিতের

এদিনের রোহিতের ১১৫ রানের ইনিংস ১১টি চার ও ৪ টি ছয় দিয়ে সাজানো। স্বাভাবিক ভাবেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গেছে রোহিতের ঝোলায়। এরপরেই নিজের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি নিজের স্ত্রী ঋতিকা সজদেকে ভ্যালেনটাইন ডে-র উপহার হিসেবে তুলে দিয়েছেন। নিজের ম্যান অফ দ্য ম্যাচ হাতে ট্রফি নিয়ে ছবির পাশে ট্যাগলাইন লিখেছেন, 'হ্যাপি ভ্যালেনটাইন ডে রিতজ'।

Happy Valentine’s Day Rits @ritssajdeh

A post shared by  Rohit Sharma (@rohitsharma45) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-02-14T01:48:54+00:00">Feb 13, 2018 at 5:48pm PST</time>

এদিকে তাঁর লেডি লাকও ইনস্টাগ্রামেই স্বামীর শতরানকে কুর্নিশ জানাতে একটি কিউট অ্যানিমেশন পোস্ট করেছেন।

@rohitsharma45 ❤️👏

A post shared by  Ritika Sajdeh (@ritssajdeh) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-02-13T14:08:39+00:00">Feb 13, 2018 at 6:08am PST</time>

রোহিতের ১৭ তম শতরান হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটি দ্বিতীয়। কানপুরে ২০১৫ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম শতরানটি করেছিলেন তিনি।

এদিকে কিছুদিন আগেই ২০১৭ -র ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ চলাকালীন দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল রোহিত ও ঋতিকার। সেদিনও শতরান করেছিলেন রোহিত। সেখানে হাজির ছিলেন ঋতিকা। তাঁকে উদ্দেশ্য করে রোহিত বলেছিলেন, 'আজকের এই বিশেষ দিনে আমি খুশি কারণ আমার স্ত্রী এখানে উপস্থিত আছে, ও আমার থেকে কোনও উপহার পেলে নিশ্চয় খুশি হতো। ও আমার শক্তি, ও সবসময় আমার পাশে থাকে। খেলতে গেলে এত স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় যে ও পাশে থাকলে ভালো লাগে। '

রোহিত আরও বলেছিলেন, 'এটা আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী তার চেয়েও দারুণ আমরা ম্যাচটা জিতেছি। ' বিবাহ বার্ষিকীতেও নিজের স্ত্রী কে শতরান উপহার দিয়েছিলেন আবার ভ্যালেনটাইন ডে-র আগের দিনও শতরান করে ফের একবার স্ত্রীকে একেবারে অন্যরকমের উপহার দিলেন রোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+