Rohit Sharma: টি২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল পন্থের বুদ্ধিমত্তা, অজানা ঘটনা ফাঁস করলেন রোহিত

কয়েক মাস আগেই টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছর পর আইসিসি ট্রফি জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ফাইনা‌লে সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচ বা হার্দিক পাণ্ডিয়ার শেষ ওভারের প্রশংসা করে‌ন সবাই। তবে অধিনায়ক রোহিত শর্মা এবার কাপের জন্য বিশেষ কৃতিত্ব দিলেন ঋষভ পন্থকেও। তবে তাঁর ব্যাটিং বা উইকেটকিপিংয়ের জন্য নয়।

সম্প্রতি কপিল শর্মার শো-তে অংশ নিয়েছিলেন রোহিত শর্মা সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। সেই অনুষ্ঠানেই রোহিত শর্মা ফাঁস করেছেন কীভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করে টি২০ বিশ্বকাপের ফাইনালে দলকে জেতাতে সাহায্য করেছিলে্ন ঋষভ পন্থ। বিশ্বকাপ ফাইনালে একটি অজানা ঘটনা প্রকাশ্যে আনলেন রোহিত শর্মা।

রান তাড়া করতে নেমে একটা সময় আগ্রাসী ব্যাটিং করেত থাকে প্রোটিয়ারা। একটা সময় জয়ের জন্য ৩০ বলে ৩০ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। সেই সময় দ্রুত বেগে খেলা চলছিল। ভারতীয় দলের প্রয়োজন ছিল খেলাটা স্লো করার। সেই সময়ের কথা প্রসঙ্গে রোহিত বলেন, 'ঔই সময় আমি ফিল্ডিং সাজিয়ে খেলা কিছুটা স্লো করার চেষ্টা করছিলাম কিন্তু সেই সময় দেখি পন্থকে মাটিতে বসে পড়তে। যেহেতু তাঁর হাঁটুতে চোট ছিল তাই সেখানে টেপ লাগানোর প্রয়োজন হয়ে পড়ে।'

একইসঙ্গে রোহিত আরও বলেন, 'পন্থ কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ঔ সময়ই টেপ লাগানোর প্রয়োজনীয়তার কথা জানান। ফলে মাঠে ফিজিওকে আসতে হয় তাঁর হাঁটুতে টেপ লাগানোর জন্য। এরফলে কিছুটা সময় ব্যয় হয় এবং খেলার গতিও স্লথ হয়ে পড়ে। যার সুবিধান নেন আমাদের বোলাররা।'

একইসঙ্গে রোহিত আরও বলেন, 'সেই সুযোগ নিয়েই ক্লাসেনকে আউট করেন হার্দিক এবং আমরা আবার ম্যাচের মধ্যে ফিরে আসি। এখানেই শেষ নয় প্রোটিয়া ব্যাটসম্যানদের উপর চাপ বাড়াতে মাঠে চূড়ান্ত স্লেজিং করার পরিকল্পনা করি। সেটা এখানে বলা সম্ভব নয়। আমার ঠিক করেছিলাম আমাদের জিততে হবে তার জ্যন সবকিছু করতে হবে। রেফারির শাস্তিও আমরা মাথা পেতে নিতে রাজি ছিলাম।'

২০১৩ সালের পর থেকে ভারতের আইসিসি ট্রফিতে খরা চলছিল। একের পর এক টুর্নামেন্টে ভালো খেলে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারছিল না টিম ইন্ডিয়া। ফলে টিম ইন্ডিয়ার নামের উপর চোকার্স তকমা লেগে যায়। কিন্তু টি২০ বিশ্বকাপ জিতে সব সমালোচনার জবাব দিয়েছে ভারতীয় দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+