বিরাট বা সূর্যকুমার নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এই ভারতীয়, মত প্রাক্তন তারকার
বিরাট বা সূর্যকুমার নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এই ভারতীয়, মত প্রাক্তন তারকার
টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। বৃহস্পতিবার অ্যাডিলেডে এই ম্যাচের গতিপ্রকৃতি ঠিক করে দেবে ফাইনালে খেতাবি লড়াইয়ে মেলবোর্নে কোন দল মাঠে নামতে চলেছে পাকিস্তানের বিপক্ষে। ভারত এবং ইংল্যান্ড উভয় দলেরই লক্ষ্য তৃতীয় বার এই প্রতিযোগীতার ফাইনালে পৌঁছানো। গ্রুপ ২-এর শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছিয়েছে ভারত, ইংল্যান্ড শেষ চারে খেলার ছাড়পত্র অর্জন করেছে গ্রুপ ১-এর দ্বিতীয় দল হিসেবে। গুরুত্বপূর্ণ দ্বৈরথের ছন্দে না থাকা রোহিত শর্মাকে ব্যাক করলেন মহম্মদ কাইফ।

ভারতের এক্স ফ্যাক্টর রোহিত:
স্পোর্টসকিডাকে দেওয়া সাক্ষাৎকারে কাইফ বলেছেন, "ওর (রোহিত শর্মার) ব্যাট এখনও খুব বেশি কথা বলেনি কিন্তু আমি মনে করি ও বড় ম্যাচের ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে ও পছন্দ করে এবং আমি একেবারেই আশ্চর্য হব না যদি ও সেমিফাইনালে বড় রান তোলে। ওর মধ্যে এক্স ফ্যাক্টর হয়ে ওঠার বিষয়টা রয়েছে। যখনই চাপ থাকে তখনই ওর ব্যাট থেকে বেরিয়ে আসে ম্যাচ উইিং নক।"

রোহিতের অধিনায়কত্বের প্রশংসায় কাইফ:
এই সাক্ষাৎকারে মহম্মদ কাইফ আরও বলেছেন, "আমি মনে করি অত্যন্ত ভাল এক জন ক্রিকেটার রোহিত শর্মা কিন্তু সেই সময় চলে এসেছে যেখোনে পরবর্তী দুই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অধিনায়ক হিসেবে রোহিতের জন্য অনেক বড় ম্যাচ হতে চলেছে আসন্ন খেলাটা। টি ২০ অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর ওর রেকর্ড যথেষ্ট ভাল। নিজের অধিনায়কত্বের মধ্যে দিয়ে একটা ছাপ ও ফেলেছে। অধিনায়ক হিসেবে রোহিতর মূল্য অপরিসীম।"

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার আগে অনুশীলনে চোট পান রোহিত:
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে মঙ্গলবার অনুশীলনের মাঝে ডান হাতের কব্জির উপর বল লাগায় চোট পান রোহিত শর্মা। রোহিতের তড়িঘরি শুশ্রূষার জন্য ছুঁটে আসেন ফিজিও। দীর্ঘক্ষণ আইসব্যাক হাতে দিয়ে মেন্টল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনের পাশে বসে থাকতে দেখা যায় রোহিতকে। তবে, চোট গুরুতর নয়, তিনি পরে ফের যোগ দেন অনুশীলনে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনেও রোহিত জানান চোট মারাত্মক কিছু নয়, এখন ঠিক আছেন তিনি।

এখনও পর্যন্ত প্রত্যাশিত সাফল্য পাননি রোহিত:
চলতি টি ২০ বিশ্বকাপে একেবারেই ভাল ছন্দে নেই রোহিত শর্মা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধ-শতরান ছাড়া বাকি চারটি ম্যাচ মিলিয়ে ৪০ রানের বেশিও তুলতে পারেননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেন ৪ রান, দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেন ৫৩ রান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেন ১৫ রান, বাংলাদেশের বিরুদ্ধে করেন ২ রান এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে করেন ১৫ রান।












Click it and Unblock the Notifications