Rohit Sharma: রঞ্জি ট্রফি খেলা নিয়ে দিলেন বিরাট আপডেট, কোচ গম্ভীরকে নিয়েও মুখ খুললেন রোহিত শর্মা
সাদা বলের ফর্ম্যাটে খেলতে নামার আগে লাল বলের ক্রিকেট খেলবেন রোহিত শর্মা? চোটের জন্য বিরাট কোহলি এবং কেএল রাহুল আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে অংশ নিচ্ছেন না। রোহিত শর্মা কি খেলবেন রঞ্জিতে? রোহিত ইতিমধ্যেই মুম্বই দলের সঙ্গে অনুশীলনও করেছেন। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করতে সাংবাদিকদের মুখোমুখি হন হিটম্যান। সেখানেই স্পষ্ট করে দিলেন নিজের পরিকল্পনার কথা।
শনিবার দুপুর ১২.৩০ মিনিটে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণার হওয়ার কথা ছিল। ঠিক সময়েই উপস্থিত হন রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগারকর। কিন্তু দল ঘোষণা হল বেলা ৩টের সময়। ম্যারাথন মিটিং হল। রোহিত শুধু চ্যাম্পিয়্ন্স ট্রফি বা ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের দল নিয়েই নয় আরও একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে সেটা স্পষ্ট। তবে বৈঠক শেষে বিরাট কোনও ঘোষণা হল না। তবে রোহিত শর্মা নিশ্চিত করে দিলেন মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির পরের ম্যাচে খেলবেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে লাল বলে খেলতে হলেও তাঁর যে কোনও অসুবিধা হবে না তা উল্লেখ করেছেন রোহিত শর্মা। তাঁর কথায়, আমি তিন ফর্ম্যাটেই খেলার জন্য তৈরি থাকি। এটাই আমি অভ্যস্ত। লাল বল থেকে আবার সাদা বল, গোটা কেরিয়ারে এভাবেই খেলেছি, এটা আমার কাছে নতুন কোনও বিষয় নয়।
অন্যদিেক , কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বর্তমান ভারতীয় সিনিয়র ক্রিকেটারদের দূরত্ব তৈরি হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু গম্ভীরের সঙ্গে তাদের সম্পর্ক যে একেবারেই স্বাভাবিক এবং টিম ইন্ডিয়ার উন্নতির জন্য তারা যে একসঙ্গেই কাজ করছেন সেটাও উল্লেখ করেছেন গম্ভীর।
তিনি বলেছেন, গৌতম গম্ভীর আমাদের এবং আমাকে বিশ্বাস করেন, আমরা মাঠে কী করতে পারি তাতে আস্থা রাখেন। আমরা মাঠের বাইরে সব সময় আলোচনা করি। আমরা যখন মাঠে পা রাখি তিনি তখন আমাদের বিশ্বাস করেন।












Click it and Unblock the Notifications